
চাঁদপুর: চাঁদপুরের বিশিষ্ট সমাজসেবক, ব্যবসায়ী ও সংগঠক, মাসুদুর রহমান শিপু তালুকদারের আজ শুক্রবার (১৭ জুলাই) পঞ্চম মৃত্যুবার্ষিকী।
এই উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে আজ বিকেলে বাদ আছর চাঁদপুর সদর উপজেলার দাসদী গ্রামে তালুকদার বাড়িতে পারিবারিক আয়োজনে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে।
উক্ত মিলাদ ও দোয়া অনুষ্ঠানে মরহুমের আত্মীয়-স্বজন শুভাকাঙ্ক্ষী সহ পরিবারের অন্যান্য সদস্যদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন মরহুমের একমাত্র সন্তান দিগন্ত।
এছাড়াও চাঁদপুরের অন্যতম সাংস্কৃতিক সংগঠন নটমঞ্চ সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের সাবেক সভাপতি মরহুম মাসুদুর রহমান শিপু তালুকদারের রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে।
মরহুম মাসুদুর রহমান শিপু তালুকদার চাঁদপুর বির্তক আন্দোলনের এলিট সদস্য, নটমঞ্চ সাংস্কৃতিক সংগঠনের দীর্ঘদিন সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন।
উল্লেখ্য মরহুম মাসুদুর রহমান শিপু তালুকদার চাঁদপুর শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কস্হ মুন্সেফ পাড়ার বাসিন্দা। ২০২১ সালে করোনায় আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
ফম/এমএমএ/



