‘শহীদ শেখ কামাল এঁর মধ্যে সকল ধরণের মৌলিক মানবিক গুণাবলি ছিলো’

চাঁদপুর :  বাংলাদেশের আধুনিক ক্রীড়াঙ্গনে অন্যতম পথিকৃৎ বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ আগষ্ট) সকালে চাঁদপুর স্টেডিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান।

তিনি বলেন, তাঁর যেকোন একটি দিক নিয়ে আলোচনা করলে বিস্তর আলোচনা করা যায়। উনার শিক্ষা জিবন শেষ করার আগেই শাহাদাত বরন করেছেন। উনার মধ্যে সকল ধরণের মৌলিক মানবিক গুণাবলি ছিলো। উনার অল্পসময়ে অনেক ভালো কাজ করেছেন। উনি সাদামাটা অবস্থায় সবসময় থাকতেন।

জেলা প্রশাসক বলেন, স্মার্ট হওয়ার জন্যে দামী পোশাকের দরকার নেই, স্মার্ট হতে হলে আচার ব্যবহার ভালো করতে হবে।

শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, আজকে এখান থেকে আপনারা যা শুনেছেন তা নতুন প্রজন্মের কাছে তুলে ধরবেন। একজন মানুষ বহুমুখী কার্যক্রম করতে পারে, সেসব গুনগুলো আপনারা শিক্ষার্থীদের মধ্যে আলোচনা করবেন। দীর্ঘ অনেকগুলো বছর আলোচনা না হওয়াতে প্রকৃত ইতিহাস থেকে শিক্ষার্থীরা দূরে ছিলো।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান ওচমান গণি পাটওয়ারী, পৌর মেয়র মো. জিল্লুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচিত কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদ, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আব্দুর রশিদ সর্দার, যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম চৌধুরী, পুরান বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার।

ফম/এমএমএ/

শাহরিয়া পলাশ | ফোকাস মোহনা.কম