
কচুয়া (চাঁদপুর): চাঁদপুরের কচুয়া উপজেলার ৪নং পালাখাল মডেল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোহাম্মদ আজহারুল ইসলাম পাটোয়ারী গণসংযোগ ও কুশল বিনিময় অব্যাহত রেখেছেন।
মাওলানা মোহাম্মদ আজহারুল ইসলাম পাটোয়ারী আসন্ন নির্বাচনকে সামনে রেখে তিনি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গিয়ে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করছেন এবং মতবিনিময় সভা করে আসছেন। এরই ধারাবাহিকতায় শুক্রবার বিকেলে পালাখাল মডেল ইউনিয়নের সফিবাদ গ্ৰামে পশ্চিম পাড়া জামে মসজিদে বাদ জুমা নামাজের পর মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন। এছাড়াও তিনি একই দিনে ওই ইউনিয়নের আইনপুর, তেগুরিয়া, এনায়েতপুর,দোজানা ও পালাখালসহ বিভিন্ন গ্ৰামে ব্যাপক গণসংযোগ চালান। এ সময় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন, তাদের খোঁজখবর নেন এবং দোয়া ও সমর্থন কামনা করেন।
জনসংযোগকালে চেয়ারম্যান প্রার্থী মাওলানা মোহাম্মদ আজহারুল ইসলাম পাটোয়ারী স্থানীয়দের সঙ্গে খোলামেলা কথা বলেন এবং এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন চাহিদা ও সম্ভাবনার বিষয়গুলো মনোযোগ দিয়ে শোনেন।
এ সময় তিনি বলেন,দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। আমাদের ৪নং পালাখাল মডেল ইউনিয়নকে একটি আধুনিক ইউনিয়নে রূপান্তর করাই আমার লক্ষ্য।
তিনি আরও বলেন, পালাখাল মডেল ইউনিয়নকে একটি আধুনিক ও বাসযোগ্য এলাকায় পরিণত করাই আমার লক্ষ্য। রাস্তা-ঘাট, শিক্ষা, স্বাস্থ্যসহ সব খাতে উন্নয়ন নিশ্চিত করতে চাই। আপনাদের সহযোগিতাই আমার সবচেয়ে বড় শক্তি।
এ সময় তার সঙ্গে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সমর্থক ও কর্মীরা উপস্থিত ছিলেন। গণসংযোগকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া ও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
স্থানীয়দের মতে, প্রার্থীদের সরাসরি উপস্থিতি ও মতবিনিময় নির্বাচনী পরিবেশকে আরও প্রাণবন্ত করে তুলছে এবং ভোটারদের মধ্যে সচেতনতা।
ফম/এমএমএ/



