
চাঁদপুর : চাঁদপুরের মতলব উত্তরে যৌথ বাহিনীর অভিযানে মো. আব্দুর রহমান (৩৯) ও মো. ইউসুফ সাঈদ (৪৭) কে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২জুন) দিনগত রাতে উপজেলার উত্তর ঠেটালিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (৩ জুন) সকালে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।
তিনি বলেন, স্থানীয়দের গোপন সংবাদের ভিত্তিতে মতলব উত্তর উপজেলার ঠেটালিয়া এলাকায় সদর আর্মি ক্যাম্প হতে অভিযান পরিচালনা করে। এসময় আব্দুর রহমান ও ইউসুফ নামে দুই মাদক কারবারি প্রেপ্তার এবং তাদের কাছ থেকে ৪শ’ গ্রাম গাঁজা, একটি মোবাইল ও নগদ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহন করার জন্য উদ্ধারকৃত ইয়াবা ও গ্রেপ্তার ব্যাক্তিদের মতলব উত্তর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।


