মতলব উত্তর (চাঁদপুর): পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ এর উদ্যোগে জশনে জুলুশে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০ টায় কালীপুর স্কুল এন্ড কলেজ মাঠ থেকে মিছিল বের হয়ে স্থানীয় এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এরপর কলেজ মাঠে আলোচনা সভায় বক্তব্য রাখেন, মাওলানা জামাল উদ্দিন নুরী, মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা অলিউল্লাহ আনসারী, মাওলানা আমির হামজা, মাওলানা মোশারফ হোসেন, হাফেজ মুতালিব হোসেন নবাবপুরী, মাওলানা বদিউল আলম, মাওলানা মোস্তফা হামিদি।
সম্মানিত অতিথি ছিলেন, ইউপি সদস্য ছমির আলী প্রধান, মোঃ শাহিন চৌধুরী, হাজী মোঃ হোসেন বেপারী, আইন হোসেন মেম্বার, মোঃ জাকির হোসেন মেম্বার, আবুল কালাম মাস্টার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজালাল প্রধান, ভিপি মফিজুল ইসলাম শান্ত প্রমুখ।
এসময় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর আগম উপলক্ষ্যে সকল কবরবাসী জন্য বিশ্ব মুসলিম উম্মাহর জন্য দোয়া কামনা করা হয়।
ফম/আরাফাত/এমএমএ/



