মতলব উত্তর (চাঁদপুর): মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪নং ওয়ার্ড কাউন্সিল ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধায় ঠাকুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছেংগারচর পৌর বিএনপির সভাপতি নান্নু মিয়া প্রধান।
ছেংগারচর পৌর শ্রমিক দলের সভাপতি গোলাম রাব্বানী স্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আক্তারুজ্জামানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ছেংগারচর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আঃ হালিম, উপজেলা শ্রমিক দলের সভাপতি আঃ মালেক মোল্লা, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন মৃধা, ছেংগারচর পৌর বিএনপি নেতা সিরাজ শিকদার, মতলব উত্তর জিয়া পরিষদের প্রচার সম্পাদক মিজান দর্জি, পৌর যুবদল নেতা আমান মিয়া, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি খলিল মাস্টার, ছেংগারচর পৌর ছাত্রদলের আহ্বায়ক শাকিল খান, ছেংগারচর পৌর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন প্রমুখ। এছাড়াও স্থানীয় বিএনপি, শ্রমিক দল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কাউন্সিলে ৪নং ওয়ার্ড শ্রমিক দলের কমিটি গঠনের লক্ষ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থীদের নাম আহ্বান করলে প্রার্থীরা তাদের নাম ঘোষণা করেন। তবে কোন নির্বাচিত প্রার্থীর নাম ঘোষণা করা হয় নি। কয়েকদিনের মধ্যে কমিটি ঘোষণা করা হবে।
ফম/আরাফাত/এমএমএ/



