চাঁদপুর: বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক এস এম সোহেলের বাবা ও পৌর ২নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরহুম সফিকুর রহমান তাইনীর কবর জিয়ারত করেছেন চাঁদপুর পৌর বিএনপির নেতৃবৃন্দ।শুক্রবার (৬ নভেম্বর) জুমার নামাজের পর পুরাণবাজার ২নং ওয়ার্ড পৌর কবরস্থানে মরহুমের কবর জিয়ারত করেন চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুনুর রশীদ। এ সময় তাঁরা মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
কবর জিয়ারতকালে উপস্থিত ছিলেন পৌর ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আবু তাহের তাছির বেপারী, সাধারণ সম্পাদক মো. দুলাল খান, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট ইয়াছিন ইকরাম, সাবেক সাধারণ সম্পাদক কে এম মাসুদ, প্রতিষ্ঠাতা সদস্য মুহাম্মদ আলমগীর হোসেন পাটওয়ারী, বর্তমান কমিটির সহ-সভাপতি মাজহারুল ইসলাম অনিক, সাবেক কোষাধ্যক্ষ কে এম সালাহ উদ্দিন, সদস্য রায়হান তালুকদার বাবু, ২নং ওয়ার্ড যুবদলের সভাপতি মো. আবুল হোসেন ও সাধারণ সম্পাদক মো. সুমন গাজীসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় মরহুমের পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন তাঁর বড় ছেলে সাংবাদিক এস এম সোহেল, মেজো ছেলে মো. হোসেন ইসলাম, ছোট ছেলে মো. শরীফ তাইনী এবং মেয়ের জামাতা হাবিবুর রহমান বেপারী।
উল্লেখ্য, মরহুম সফিকুর রহমান তাইনী দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। গত ২ নভেম্বর রাত ৯টায় চাঁদপুর শহরের পুরাণবাজার মমিনবাগ এলাকার নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুম সফিকুর রহমান তাইনী পৌর ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি পুরাণবাজার পুরাতন ফায়ার সার্ভিস জামে মসজিদের কোষাধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেন। এছাড়া পুরাণবাজার পৌর কবরস্থান প্রতিষ্ঠায় তিনি অন্যতম উদ্যোক্তা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
ফম/এমএমএ/


