চাঁদপুর: বাইতুস সাঈদ মাদ্রাসায় হিফজ সমাপনী ছাত্রদের পাগড়ী প্রদান, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) সকালে চাঁদপুর শহরের গাছতলা ব্রিজ ও মডেল মসজিদ সংলগ্ন বাইতুস সাঈদ মাদ্রাসা মিলনায়তনে এই আলোচনা, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে দোয়া ও নসিহত করেন জাফরাবাদ মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা মুফতী ইলিয়াস ফরিদী।
বাইতুস সাঈদ মাদ্রাসার সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও মুহতামিম মাওলানা মাহবুব এলাহীর পরিচালনা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মাদ জয়নাল আবেদীন, খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা লিয়াকত হোসেন, হেফাজতে ইসলামের জেলা সাধারণ সম্পাদক মুফতি মাহবুবুর রহমান, মাদ্রাসা পরিচালনা কমিটির সিনিয়র সহ-সভাপতি ইতালী প্রবাসী নাঈম শেখ, বাইতুল আমিন জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জাফর আহমেদ, ঐতিহ্যবাহী পুরান বাজার জামে মসজিদের খতিব মাওলানা ইব্রাহিম খলিল ও সাবেক খতিব মাওলানা শাহাদাত হোসাইন।
এছাড়াও হিফজ সমাপনী ছাত্রদের পাগড়ী প্রদান, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও দোয়া মাহফিলে বিভিন্ন উলামায়ে কেরাম ও নেতৃত্ব স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে হিফজ সমাপনী ছাত্রদের কে পাগড়ী পরিয়ে দেন আমন্ত্রিত ওলামায়ে কেরাম ও অতিথিবৃন্দ। এছাড়াও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় কয়েকটি ইভেন্টে অংশগ্রহণকারী ৭৫ জন ছাত্রদের মাঝে বিভিন্ন পুরস্কার তুলে দেয়া হয়।
পুরস্কার বিতরণ শেষে উপস্থিত অতিথিদের সামনে মাদ্রাসার শিক্ষার্থীরা শিক্ষামূলক বিভিন্ন প্রতিযোগিতার প্রদর্শনী করেন।
ফম/এমএমএ/



