চাঁদপুর: ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান ও মেম্বার পদপ্রার্থীদের নিয়ে চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে এক আলোচনা সভা।শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক ও বাগাদী ইউনিয়ন পরিষদের নির্বাচনী প্রধান সমন্বয়ক আক্তার হোসেন মাঝি।
তিনি তার বক্তব্যে বলেন, এই বাগাদী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৮ জন ও মেম্বার প্রার্থী হিসেবে মহিলা ৬ জন ও পুরুষ ৪১ জন প্রার্থী ব্যক্তিগত তথ্য জমা দিয়েছেন। কিন্তু এ ইউনিয়নটিতে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হবেন মাত্র ১৩ জন। বাকী ৪২ জনই বাদ পরবেন। তাই চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ভাইয়ের নির্দেশনায় বিএনপির সাংগঠনিক ভাবমূর্তি অক্ষুন্ন রাখতে দলীয় সিদ্ধান্তের বাহিরে একাধিক ব্যক্তি নির্বাচনে প্রার্থী না হওয়ার জন্য অনুরোধ করা হলো।
সম্ভাব্য প্রার্থীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, মাদকের সাথে জড়িত কোন ব্যক্তি নির্বাচনে প্রার্থী হতে পারবে না। তাই এমপির মনোনীত প্রতিনিধির উপস্থিতিতে ইউনিয়নের চেয়্যারম্যান ও মেম্বার প্রার্থীদের ডোপ টেষ্ট বাধ্যতামূলক। সেই রিপোর্ট উপজেলা বিএনপি বরাবর দাখিল করতে হবে। এমনকি ইউনিয়ন এবং ওয়ার্ড বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের পদে থেকে কোন নির্বাচনে প্রার্থী হতে হলে, তাদেরকে ৩০ অক্টোবরের মধ্যে উপজেলা বিএনপি বরাবর পদত্যাগ পত্র জমা দিতে হবে।
তিনি বলেন, বিগত গণতান্ত্রিক আনন্দোলন সংগ্রামে যে সকল নেতৃবৃন্দ নিষ্ক্রিয় ছিলেন এবং হাইব্রিড প্রার্থীদের আগামী ৫ বছর দলের কাজ করার পর তাদেরকে পরবর্তী নির্বাচনে বিবেচনা করা হবে। সেই সাথে ছাত্রদলের কোনো নেতাকর্মী চেয়ারম্যান কিংবা মেম্বার প্রার্থী হতে পারবেন না। যে সকল নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার বা অব্যাহতি দেওয়া হয়েছে সে সকল নেতাকর্মী প্রার্থী হওয়ার কোন সুযোগ নাই। জেলা ও সদর উপজেলা বিএনপি’র সমন্বয়কবৃন্দ একক প্রার্থী নির্ধারণে যথাযথ কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন।
চাঁদপুর সদর উপজেলা বাগাদী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাই মিয়াজীর সভাপতিত্বে বিশেষ অতিথি চাঁদপুর সদর উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাড. সামলা বেগম, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ আলম রবিন, জেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন পাটওয়ারী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা।
চাঁদপুর সদর উপজেলা বাগাদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলম বাবুল মোল্লার পরিচালনায় বক্তব্য রাখেন বাগাদী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন গাজী, সাংগঠনিক সম্পাদক মো. সৈয়দ হোসেন গাজী, সদস্য আব্দুস সালাম গাজী, ইউনিয়ন যুবদলের সভাপতি মহসিন আলম মিয়াজী, সাংগঠনিক সম্পাদক সোহাগ কবিরাজ, ইউনিয়ন মহিলা দলের সভাপতি জেসমিন বেগম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিন হোসেন সাগর।
এছাড়াও আরো বক্তব্য রাখেন ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ওবায়েদ উল্লাহ, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি দেলোয়ার হাজী, ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আক্তার হোসেন, ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক লিটন পাঠান, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আজগার হোসেন, ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক খালেদ মুন্সি, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাহাদুর, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আশ্রাফ আলী, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমান উল্যাহ গাজী প্রমুখ।
ফম/এমএমএ/


