নানা আয়োজনে চাঁদপুর জেলায় জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী

ছবি: ফোকাস মোহনা.কম।

চাঁদপুর : ‘অভয়াশ্রম গড়ে তুলি দেশি মাছে দেশ ভরি’ এই স্লোগানে চাঁদপুর জেলায় নানা কর্মসূচি আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে।

রোববার (২৪ আগস্ট) বিকেলে জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে মূল্যায়ন, সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে মৎস্য অধিদপ্তর চাঁদপুর। সভায় সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান কবীর।

সভায় জেলার ৮ উপজেলার মৎস্য কর্মকর্তারা তাদের সপ্তাহব্যাপী বাস্তবায়নকৃত কর্মসূচি পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করেন। উপজেলা কর্মকর্তাদের সপ্তাহব্যাপী কার্যক্রম দেখে এবং কর্মসূচি সঠিক বাস্তবায়নের জন্য সকলকে ধন্যবাদ জানান জেলা মৎস্য কর্মকর্তা।

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক, মতলব দক্ষিণ উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদুজামান, হাইমচর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা এবিএম আশরাফুল হক, মতলব উত্তর জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস।

সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান, হাইমচর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মাহবুব রশীদ, ফরিদগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. বেলায়েত হোসেন, কচুয়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. জহিরুল ইসলাম, হাজীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম শাহীন হোসেন, শাহরাস্তি উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবদুল্লাহ আল সাদাফ, মৎস্য জরিপ কর্মকর্তা ফারহানা আক্তার রুমা, সহকারী মৎস্য কর্মকর্তা (প্রকল্প) মো. আসলাম হোসেন এ সময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত সকল কর্মকর্তাদের কন্ঠে দেশাত্মবোধক গান পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

সপ্তাহব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন হয় গেল ১৮ আগস্ট। চাঁদপুর সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে বর্ণাঢ্য আয়োজনে সপ্তাহব্যাপী কর্মসূচি পালন শুরু হয়।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম