মতলব উত্তর (চাঁদপুর): ঢাকা মহানগর উত্তর ড্যাবের সভাপতি ও চাঁদপুর জেলা বিএনপির সম্মানিত সদস্য ডাঃ সরকার মাহাবুব আহমেদ শামীম বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কারো ষড়যন্ত্রই সফল হবে না। প্রতিটি ষড়যন্ত্রের জবাব দেওয়া হবে।
শনিবার (১৯ জুলাই) ২০১৪ সালে ছাত্র জনতার গনঅভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পুলিশের গুলিতে নিহত মতলব দক্ষিণ উপজেলার ছাত্রদল নেতা শহীদ পাভেল হাসান রাব্বি’র শোকসভা ও দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ডাঃ সরকার শামীম আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে পরিকল্পিত নানামুখী ষড়যন্ত্র চলছে। তাকে নিয়ে কটুক্তি কোন ভাবেই মেনে নেওয়া হবে না। যারা বিএনপির নামে এই ষড়যন্ত্র করছেন তাদের পরিনাম ভালো হবেনা মর্মেও হুশিয়ারি দেন বিএনপির এই নেতা। বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে অপপ্রচার, চক্রান্ত প্রতিহত করবে বলেও জানান তিনি।
বৃহত্তর মতলব ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন মেজুর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, শহীদ পাভেল হাসান রাব্বি’র পিতা বাবুল হোসেন পাটোয়ারী, চাঁদপুর জেলা বিএনপির সহ মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক জাকির হোসেন মোল্লা মতলব পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরে আলম মিয়াজী, সদস্য সচিব শাহাদাত হোসেন অভি, পৌর ছাত্রদলের আহ্বায়ক ইদ্রিস সরকার মুন্না, মতলব উত্তর উপজেলা যুবদল নেতা জাকির হোসেন প্রমুখ।
এসময় মতলব উত্তর উপজেলা বিএনপির সহ ছাত্র বিষয়ক সম্পাদক তৌফিক আজিম মিশু, মতলব উত্তর উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আবু নাসের শ্যামল, তেজগাঁও কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, ছাত্রদল নেতা রুবেল সরকার, শরিফুল ইসলাম রাসেল সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/আরাফাত/



