মতলব দক্ষিণ (চাঁদপুর): চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের জুলাই আন্দোলনে গুলিতে নিহত শহীদ পাভেল হাসান রাব্বির কবর জিয়ারত করলেন জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ।
শুক্রবার(৭ আগষ্ট) বাদ আছর শহীদ পাভেল হাসান রাব্বির বাড়ীতে যান এবং তার পরিবারের সদস্যদের খোঁজ খবর নেয়ার পর তার কবর জিয়ারত করেন চাঁদপুর জেলা ছাত্রদলের আহবায়ক এইচ এম ইসমাইল হোসেন পাটোয়ারী। এসময় সাথে ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক ও মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিরাজ মাহমুদ জিসানসহ চাঁদপুর জেলা ছাত্রদল, মতলব দক্ষিণ উপজেলা, মতলব পৌর ছাত্রদল ও উপাধি উত্তর ইউনিয়ন ছাত্রদল নেতৃবৃন্দ।
কবর জিয়ারত শেষে শহীদ পাভেলের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
উপাধি উত্তর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান যুবদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান হিরন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শফিকুল ইসলাম রনি, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মানিক সরকার, মতলব পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবু তাহের ফরাজি, ছাত্রদল নেতা সুমনসহ বিভিন্ন ইউনিট ছাত্রদলের নেতারা।
ফম/এমএমএ/



