চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড জামায়েত ইসলামীর নেতৃবৃন্দদের উদ্যোগে দেওয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ মার্চ) বিকেলে ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে দারুল আরকাম ইফতেদায়ী মাদ্রাসার মাঠে ইউনিয়ন জামায়াতের সভাপতি পল্লী চিকিৎসক মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহর জামায়াতে ইসলামীর আমির এডভোকেট শাহজাহান খান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগর তেজগাঁও উত্তর থানার সূরা ও কর্মপরিষদের সদস্য ইঞ্জিনিয়ার মহসিন খান, চাঁদপুর জেলা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের আইন কর্মকর্তা এডভোকেট আব্দুল কাদের খান, প্রভাষক মাওলানা রফিকুল ইসলাম প্রমুখ।
এ সময় স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মুসল্লিরাও ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।
ফম/এমএমএ/



