চাঁদপুরে প্রতিবন্ধীদেরকে হুইল চেয়ারসহ উপকরণ প্রদান

ছবি: সংগ্রহীত।

চাঁদপুর: চাঁদপুরে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের মাধ্যমে ২৫ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ারসহ বিভিন্ন উপকরণ প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৩ জুন) বিকেরে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসব উপকরণ প্রতিবন্ধীদের হাতে তুলেদেন প্রধান অতিথি জেলা প্রশাসক (যুগ্ম সচিব) মোহাম্মদ মোহসনী উদ্দিন।

এ সময় সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত চাঁদপুর প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের মাধ্যমে অস্বচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিনামূল্যে ১৫টি হুইল চেয়ার, ৫টি ট্রাইসাইকেল, ২টি কর্ণার চেয়ার ও ৩ টি ফোল্ডিং ওয়াকার বিতরণ করা হয়।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো. এরশাদ উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত, চাঁদপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

এছাড়াও চাঁদপুর প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সুমন চন্দ্র নন্দী, কনসালট্যান্ট (ফিজিওথেরাপি)মোহাম্মদ মেহেদী হাসানসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম