গুনরাজদী ও মধ্য ইচলী আহমদীয়া ঈদগাহে ঈদুল আজহার জামায়াত সম্পন্ন

চাঁদপুর: চাঁদপুর শহরের  দক্ষিণ গুনরাজদী ও মধ্য ইচুলি আহমদীয়া ঈদগাঁও ময়দানে পবিত্র ঈদুল আজহার জামায়াত অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ জুন) সকাল ৭টা ৪৫ মিনিটে  শহরের পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড দক্ষিণ গুনরাজদী ও মধ্য ইচলী আহমদীয়া ঈদগা মাঠে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও যথাযথ ভাব-গাম্ভীর্য্যরে মধ্য দিয়ে ঈদ-উল আযহার জামায়াতের আয়োজন করা হয়।
ঈদের জামাতে উপস্থিত ছিলেন  চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী, বাংলাদেশ আওয়ামী লীগ এর সাবেক শ্রম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম ভূঁইয়া,পৌর আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক আলহাজ্ব ওমর পাটওয়ারী, চাঁদপুর জেলা যুবলীগের সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ আবু পাটওয়ারী, যুগ্ন আহবায়ক মাহফুজুর রহমান টুটুল, সাবেক চাঁদপুর জেলা ছাত্রলীগ সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব এডভোকেট জসিম উদ্দিন পাটওয়ারী,চাঁদপুর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক সফিউদ্দিন বাবলু, বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগ চাঁদপুর জেলা শাখার সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক হোসাইন মাহমুদ হোসেন, চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাসিবুজ্জামান পাটওয়ারী, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব নয়ন মাহমুদ ভুঁইয়া, চাঁদপুর যুব ফাউন্ডেশনের সভাপতি মামুন ভুইয়া, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ বারেক ভূঁইয়া। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন, এলাকার মুসল্লী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ ধর্ম-প্রাণ মুসল্লীরা ।
দোয়া মুনাজাত পরিচালনা করেন হাসানুল উলুম মাদ্রাসা ও এতিমখানার প্রধান শিক্ষক  মাওলানা ওমর ফারুক।
নামাজের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, সাতানী পাটওয়ারী বাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল মান্নান, ভুইয়া বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা রফিকুল ইসলাম ভূঁইয়াসহ ঈদগাহ আশপাশের জামে মসজিদের জামে মসজিদের ইমামগণ।
ঈদের জামাত শেষে মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনায় ও এলাকার সকল মরহুমদের রুহের মাগফেরাত কামনা করেন। এবং চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারীর জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
ফম/এমএমএ/

সংবাদদাতা | ফোকাস মোহনা.কম