প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তরপুরচন্ডী ইউনিয়ন বিএনপি বৃক্ষরোপন

চাঁদপুর: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী  ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩সেপ্টেম্বর) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির  চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী  তারেক রহমানের নির্দেশনায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও তরপুরচন্ডী ইউনিয়ন পিএনপির প্রধান সমন্বয়ক মোঃ মুনীর চৌধুরী,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এড. জসিম উদ্দিন মেহেদী হাসান,উপজেলা বিএনপির সহ-সভাপতি কাজী জাহাঙ্গীর আলম মিন্টু,ত্রান ও পূর্নবাসন বিষয়ক সম্মাদক মোঃ শহীদুল্লাহ্ দর্জি,ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ নাজমুল আহসান,সাধারণ সম্পাদক মোঃ শাহাদাৎ হোসেন মিয়াজী,জেলা যুবদলের প্রচার সম্পাদক মোঃ হালিম খান,ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ রোকন কাজী,ওয়ার্ড বিএনপির সভাপতি মনির হোসেন কালু কাজী,সাধারন সম্পাদক মোঃ বাবর ভুইয়া,যুগ্ন সাধারণ সম্পাদক রুহুল আমিন আখন্দ,ছাত্রদলের ইউনিয়নের সমন্বয়ক ও চাঁদপুর সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ন আহবায়ক নাছির উদ্দীন আকাশ,ইউনিয়ন মহিলা দলের নেত্রী,মুন্নী আক্তার,আখি আক্তার,ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শাহালম দর্জি,সিনিয়র যুগ্ন সাধরন সম্পাদক বাদশা মিজি,সাংগঠনিক সম্পাদক তুহিন বন্দুকশী,যুবদল নেতা জুলেয় কাজী,ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ এমরান গাজী,ওয়ার্ড যুবদল সভাপতি মাসুদ জমদার,সাধারণ সম্পাদক মহসিন বকাউল।

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে এড জসিম উদ্দিন মেহেদী হাসান বলেন, বিএনপি শুধু মানুষের রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্যই কাজ করে না, মানুষের জন্য বসবাসযোগ্য একটি সুন্দর, সবুজ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দায়িত্বও আমাদের রয়েছে। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণের এই কর্মসূচি আমাদের সামাজিক দায়বদ্ধতারই অংশ। একটি গাছ শুধু পরিবেশ রক্ষা করে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্য নির্মল বাতাস, ছায়া ও জীবনের নিরাপত্তা নিশ্চিত করে।

তিনি আরও বলেন, আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে আমরা একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করছি। শুধু চারা রোপণ করলেই হবে না, এসব গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণও করতে হবে। আমাদের প্রত্যেক নেতা-কর্মীকে নিজ নিজ এলাকায় গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর রক্ষণাবেক্ষণে এগিয়ে আসতে হবে।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম