‘আমরা জুলাই যোদ্ধা’ চাঁদপুর জেলার আহবায়ক কমিটি অনুমোদন

আহবায়ক অধ্যক্ষ হারুনুর রশিদ, সচিব কাউছার আহম্মদ

চাঁদপুর: ‘আমরা জুলাই যোদ্ধা’ চাঁদপুর জেলার ২২ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ও ৯ সদস্য বিশিষ্ট উপদেষ্টামন্ডলী অনুমোদন দেয়া হয়েছে।

৫ জুলাই ‘আমরা জুলাই যোদ্ধা’ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আমিনুল ইসলাম ইমন ও সাধারণ সম্পাদক আল মিরাজ স্বাক্ষরিত এই কমিটি অনুমোদন দেওয়া হয়।

চাঁদপুর জেলার ২২ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির আহ্বায়ক অধ্যক্ষ মো. হারুনুর রশিদ ও সদস্য সচিব মো. কাউছার আহম্মদ ভুইয়া।

জেলার এ কমিটির সম্মানিত উপদেষ্টা মন্ডলীর সদস্যরা হলেন: শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ও চাঁদপুর ১ আসনের সংসদ সদস্য ড. আ. ন. ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন, চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ড. জালাল আহমেদ, চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য এম এ হান্নান, চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মমিনুল হক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হেলাল উদ্দিন, প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম সালেহ (সালেহ শিবলী), যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর একান্ত সচিব ইব্রাহীম খলিল।

জেলার আহবায়ক কমিটির আহ্বায়ক অধ্যক্ষ মো. হারুনুর রশিদ, যুগ্ম আহ্বায়ক মো. জাহিদ ভুইয়া, নাজমুল হোসেন, মহসিন হোসেন মিঠু, ফজলুর রহমান, রফিকুল আলম সৈকত, সদস্য সচিব মো. কাউছার আহম্মদ ভুইয়া।

সদস্যরা হলেন : রাসেল বেপারী, আল আমিন, জাহাঙ্গীর আলম, আব্দুল কাদের পরান, রবিউল, নূরে আলম, আহসান হাবীব, নুরুন্নাহার দিবা, হারিস ঢালী, মেহদী হাসান স্বাধীন, শাহজালাল, আনোয়ার, সৌরভ হোসেন, শাকিল হোসেন রনি ও মাহিন ঢালি।
ফম/এমএমএ/চৌইই/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম