কচুয়ার সাচার রেঁনেসা ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

কচুয়া  (চাঁদপুর): প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের লক্ষ্যমাত্রা এবং ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির অংশ হিসেবে কচুয়ার সাচার রেনেসাঁ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ জুলাই) প্রতিষ্ঠানের প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচি উদ্বোধন করেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহীনা আক্তার। এ সময় শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তোলার বিষয়ে সচেতনতা সৃষ্টি করা হয়। একই সঙ্গে প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার মাধ্যমে পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। কর্মসূচি অনুষ্ঠানে সাচার রেনেসাঁ

ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা জিয়া মজুমদার, অধ্যক্ষ বটু কৃষ্ণ বসুসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা,অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা শিক্ষা অফিসার শাহীনা আক্তার বলেন, “পরিবেশ রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, এটি মানুষের জীবন, জীববৈচিত্র্য ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা সৃষ্টি হবে এবং তারা ছোটবেলা থেকেই প্রকৃতি সংরক্ষণের দায়িত্ববোধ অর্জন করবে।

প্রধান অতিথি উপজেলা শিক্ষা অফিসার শাহীনা আক্তার প্রতিষ্ঠান পরিদর্শন করে বলেন, বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে কচুয়া সাচার রেঁনেসা ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ মনোমুগ্ধকর পরিবেশ প্রাক-প্রাথমিকসহ অন্যান্য ক্লাসের লেখাপড়া লক্ষ্য করা গেছে। বিশেষ করে এই প্রতিষ্ঠানে সরকারি কারিকুলামের বই গুলো সঠিক সময়ে আমরা দিয়েছি। এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জিয়া মজুমদার একজন অভিজ্ঞ সম্পূর্ণ ব্যক্তি। এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পাঠদান ব্যবস্থা অত্যন্ত চমৎকার ও প্রশংসনীয়। এই বছর প্রতিষ্ঠানটি যাত্রা শুরু হয়েছে আমরা সবাই যদি এই প্রতিষ্ঠানকে সহযোগিতা করি ইনশাল্লাহ কচুয়াতে একটি মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে দেশব্যাপী শুনাম অর্জন করবে।

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। পরে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয় এবং প্রতিটি চারা নিয়মিত পরিচর্যার মাধ্যমে সবুজ পরিবেশ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

ফম/এমএমএ/

উপজেলা করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম