কচুয়ায় দায়িত্ব অবহেলার কারণে দুই শিক্ষক বহিষ্কার

কচুয়া (চাঁদপুর): চাঁদপুরের কচুয়া উপজেলার নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদ্রাসার আলিম পরীক্ষা কেন্দ্রে দুই শিক্ষককে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) সকালে বাংলা বিষয়ে পরীক্ষা কেন্দ্রের পর্যবেক্ষক পৌরসভার আল ফাতেহা মাদ্রাসার সহকারি মৌলভী মোশাররফ হোসেন ও কোমারকাশা মাদ্রাসার সহকারি শিক্ষক মোতাহের হোসেনকে দায়িত্ব অবহেলার জন্য বহিষ্কার করা হয়।

ওই কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও মাদ্রাসার অধ্যক্ষ এস এম ফখরুউদ্দিন জানান, দায়িত্ব পালনে অবহেলার কারণে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রহমত উল্লাহ এই দুই শিক্ষককে বহিষ্কার করেন।

নিশ্চিন্তপুর মাদ্রাায় কেন্দ্রে উপজেলায় ১৫ মাদ্রাসার পরীক্ষার্থীরা আলিম পরীক্ষায় অংশগ্রহণ করেছে।
ফম/এমএমএ/

ইসমাইল হোসেন বিপ্লব | ফোকাস মোহনা.কম