চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার বাগাদী আহমাদিয়া ফাযিল (ডিগ্রি) মাদরাসায় আলিম ২০২৬ খ্রি. পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দোয়া ও মিলাদ (২৯ জুন) বেলা ১১টায় মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আবু আব্দুল্লাহ মোহাম্মদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য ও দোয়া পরিচালনা করেন বাগাদী দরবারের পীর সাহেব আলহাজ্ব হযরত মাওলানা একেএম নেয়ামত উল্যাহ খান।
মাওলানা আহমাদ উল্যাহর সঞ্চালনায় বক্তব্য রাখেন মাদরাসার উপাধ্যক্ষ ড. আব্দুল মান্নান, সহকারী অধ্যাপক (আরবী) মাওলানা মাইনুদ্দিন পাটওয়ারী, সহকারী অধ্যাপক (রাস্ট্র বিজ্ঞান) মোহাম্মদ গিয়াস উদ্দিন সরকার, সহকারী অধ্যাপক (ইংরেজী) অ্যাড. সারওয়ারুল ইসলাম, সহকারী অধ্যাপক (আরবী) আ.ন.ম ফখরুল ইসলাম মাসুম, প্রভাষক (ইংরোজী) মো. হুমায়ুন কবির, প্রভাষক (আরবী) মাওলানা মো. সাইফুল ইসলাম, প্রভাষক (আরবী) মাওলানা জাহিদুল ইসলাম, প্রভাষক (ইসলামিক স্টাডিজ) মাওলানা আহসান উল্যাহ, সহকারী শিক্ষক মো. ওসমান গনি তালুকদার, মাওলানা আবুল হোসেন, মাওলানা ফয়সাল আহমেদ, মাওলানা মো : রহমত উল্যাহ প্রমুখ।
এ সময় নিয়মিত ছাত্র- ছাত্রী, অভিভাবক এবং এলাকার সূধীজন উপস্থিত ছিলেন।
শুরুতেই পবিত্র কুরআন তেলাওয়াত করেন পরীক্ষার্থী ছাত্র হাফেজ মো : আব্দুল মাজিদ ও হামদে বারি তায়ালা পরিবেশন করেন হাফেজ মো : নাইম।
ফম/এমএমএ/



