শাহতলীতে সাবেক চেয়ারম্যান অ্যাড. তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী পালিত

চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষানুরাগী,  সমাজসেবক শাহতলী নিবাসী আলহাজ্ব অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে, পবিত্র কোরআন তেলাওয়াত, কবর জিয়ারত, স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪জুলাই) বেলা ১১টায় জিলানী চিশতী কলেজ মিলনায়তনে কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক সোহেল রুশদী’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের কৃতি সন্তান মাইক্রো ফাইবার গ্রুপের পরিচালক (অর্থ) ও এগ্রিকালচারিষ্টস এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) এর আহ্বায়ক ড. কামরুজ্জামান কায়সার।
প্রধান অতিথি’র বক্তব্যে ড. কামরুজ্জামান কায়সার বলেন সকলের প্রতি সালাম ও শুভেচ্ছা। আমার নানার বাড়ি চাঁদপুরে। তৃতীয় প্রজন্মের আলোকিত মানুষ সোহেল রুশদী। এ এলাকাটা হচ্ছে শিক্ষার শহর। মরহুম এটি আহমেদ হোসাইন রুশদীর হাতে গড়া প্রতিষ্ঠানগুলো জন্য তিনি ত্যাগ স্বীকার করেছেন। ওনার বড় ছেলে মরহুম তাহের হোসেন রুশদী সাহেব এ প্রতিষ্ঠানের প্রধান ছিলেন। তিনি বহুমাত্রিক প্রতিভার অধিকারী ছিলেন৷ ওনার মিশন, ভিশন ও দূরদর্শিতা ছিল। তৃতীয় প্রজন্মে এসে ওনার ছেলে সোহেল রুশদী এ প্রতিষ্ঠানগুলোর হাল ধরেছেন এবং উন্নয়ন কাজ করে যাচ্ছেন।
তিনি বলেন, এই প্রতিষ্ঠানগুলোর প্রতিষ্ঠাতা মরহুম এটি আহমেদ হোসাইন রুশদী সাহেব ছিলেন ক্ষনজন্মা। এ এলাকায় অনেক আলোকিত মানুষের জন্ম হওয়াতে আমি এ এলাকা নিয়ে গর্ব করি। এই এলাকা আমার নানার বাড়ির এলাকা। আমার নানার এলাকার প্রতি আমার টান রয়েছে। শিক্ষার সাথে আমাদেরকে ইতিহাস ঐতিহ্য ধরে রাখতে হবে।  রুশদী সাহেবের জীবনির উপর বই লেখনি, লাইব্রেরী করা যেতে পারে৷ আমাদের যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে। অ্যাডভোকেট তাহের হোসেন রুশদী সাহেব এ এলাকার সম্পদ ছিলেন। ওনি অনেক সু-শিক্ষিত মানুষ তৈরি করেছেন। তিনি এলাকায় অনেক সামাজিক কাজ করেছেন। শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। আমি মরহুম তাহের রুশদী সাহেবের রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন।
জিলানী চিশতী কলেজের সহকারি অধ্যাপক মো: জহিরুল ইসলাম খান মুরাদের পরিচালনায় সভাপতির বক্তব্য রাখেন, কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক সোহেল রুশদী।
সভাপতির বক্তব্যে সাংবাদিক সোহেল রুশদী বলেন, অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমার পিতা এড. তাহের হোসেন রুশদীর ৮ম মৃত্যুবার্ষিকীতে সন্তান হিসেবে ওনার রুহের মাগফিরাত কামনা করছি। আমার পিতা ও পরিবার সম্পর্কে বক্তারা অনেক ইতিবাচক দিক তুলে ধরেছেন। শাহতলীতে আমার দাদা অনেক শিক্ষা প্রতিষ্ঠান করেছেন।১৯৬৬সালে আমার দাদা শাহতলী কামিল মাদরাসায় কামিল স্তর প্রতিষ্ঠা করেছেন৷ তিনি এলাকাকে করেছেন শিক্ষার আলোয় আলোকিত। এ এলাকায় জিলানী চিশতী কলেজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রত্যন্ত গ্রামে আমার দাদা এই প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠা করেছেন। অনেক চড়াই-উৎরাই পেরিয়ে আমাদের এই প্রতিষ্ঠানগুলো এগিয়ে যাচ্ছে।
তিনি বলেন, আমাদের চাঁদপুর ৩ আসনের এমপি শেখ ফরিদ আহমেদ মানিক মহোদয় ইতিমধ্যে চমক সৃষ্টি করেছেন। চাঁদপুর, মতলব ও দাউদকান্দি সড়ক ডাবল লেন হবে। চাঁদপুর থেকে কক্সবাজার ট্রেন ও চাঁদপুর থেকে সিলেট ট্রেন জন্য চেষ্টা করেছেন। এমপি মহোদয় সফল হয়েছেন। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ট্রেনের বিষয়ে নির্দেশনা দিয়েছে। আমরা চাঁদপুরবাসী সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক ভাইয়ের প্রতি কৃতজ্ঞ। আমার বাবা এ ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। আমাদের পিতা-পুত্রের সম্পর্ক ছিল বন্ধুর মত। আমার দাদা নিজের নামে কোন প্রতিষ্ঠান করেন নি৷
সোহেল রুশদী বলেন, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বড় মনের মানুষ। আমাদের গর্ব৷ ওনি মাইক্রো ফাইবার গ্রুপের পরিচালক। আমাদের শিক্ষার্থীরা মানবিক মানুষ হতে হবে। সামাজিক মূল্যবোধের চর্চা সমাজে থাকতে হবে। এখানে আমার কাকা তাজুল ইসলাম সাহেব আছেন, তিনি একজন জনপ্রিয় ব্যক্তিত্ব৷
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মোহাম্মদ বিলাল হোসাইন, জনতা ব্যাংকের প্রিন্সিপাল অফিসার (অব:) আব্দুল কাদের হাজরা, বিশিষ্ট সমাজসেবক মো: তাজুল ইসলাম মুন্সি, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোহসিন উদ্দিন, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুজ্জামান, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো: মোশারফ কারী, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: জাহাঙ্গীর খান, ৪নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মো: আব্দুল আজিজ মিজি।
এ সময় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, কলেজের সহকারি অধ্যাপক মিসেস নুরুন্নাহার বেগম মুক্তা, সহকারি অধ্যাপক মাও. ছোহাইল আহমাদ চিশতী, কলেজের সহকারী অধ্যাপক ফারজানা আক্তার, সহকারি অধ্যাপক মো: জিয়াউর রহমান, সহকারি অধ্যাপক মো. হাবিবুর রহামন, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (অব:) মো: আবুল কালাম আজাদ, কলেজের সিনিয়র প্রভাষক মো: মানিক মিয়া, প্রভাষক মো: মাহবুবুর রহমান, প্রভাষক মো: শাহাদাত হোসেন, প্রভাষক মোসা মনোয়ারা বেগম, প্রভাষক ফরিদা ইয়াসমিন, প্রভাষক মনোয়ারা আক্তার, প্রভাষক সুমা রানী পাল,  সহকারি শিক্ষক নাছরীন আক্তার, শরীরচর্চা শিক্ষক হালিমা আক্তার, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা ফাহিমা জাহান, সহকারি শিক্ষিকা রাবেয়া আক্তার, সহকারি শিক্ষক মো: শহিদুল ইসলাম, সহকারি শিক্ষক মো: লুৎফুর রহমান, সহকারি শিক্ষক বিপুল চন্দ্র নন্দী, সহকারি শিক্ষক নাছির উদ্দিন মোল্লা, সহকারি শিক্ষক সুমন চন্দ্র সরকার, সহকারি শিক্ষক মো: রবিউল আউয়াল খান, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষকা মোসা: রবিনা আক্তার, সহকারি শিক্ষিকা মেহেরুন্নেছা, সহকারি শিক্ষক মো: নেছার আহমেদ খান, সহকারি শিক্ষক মো: আব্দুল মান্নান, সহকারি শিক্ষক মো: মাহবুব হোসেন, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা শামীমা সুলতানা, সহকারি শিক্ষিকা নাজিয়া মাহবুব, সহকারি শিক্ষিকা সাহিনা আক্তার, সহকারি শিক্ষক মো: কবির হোসেন চৌধুরী, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথিমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা আয়শা আক্তার, সহকারি শিক্ষক মো: নজরুল ইসলাম মিজি, সহকারি শিক্ষিকা মোহসেনা আক্তার, সহকারি শিক্ষিকা রুকাইয়া খাতুন, সহকারি শিক্ষিকা তানজিনা খানম, সহকারি শিক্ষক মো: ইয়াছিন খান।
স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন, সমাজসেবক মো: নুরুজ্জামান মুন্সি, বীর মুক্তিযোদ্ধা মো: হারুন বিডিআর, পাইকদি সপ্রাবির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: মোস্তফা চৌধুরী, সাবেক মেম্বার মো: সফিক কারী, ডিবি কর্মকর্তা (অব:) মো: সাইফুল কবির চৌধুরী, চাঁদপুর সদর থানা ছাত্রদলের দপ্তর সম্পাদক মো: শান্ত গাজী, শাহতলী বাজারের ব্যবসায়ী মো: কাশেম মিজি, বিশিষ্ট ব্যবসায়ী মো: জাহাঙ্গীর মিজি, শাহতলী বাজারের ব্যবসায়ী মো: সোহাগ গাজী, তাহের গাজী সহ শিক্ষকবৃন্দগণ, মুসল্লীগণ ও সুধীজন।
দিনের শুরুতে সকাল ৯টায় শাহতলী রুশদী বাড়ি মসজিদে শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন এর নেতৃত্বে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে সকাল ১০টায় মরহুমের কবর জিয়ারত করা হয়।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম