
চাঁদপুর: আফনান এভিয়েশন ও কম্বাইন্ড ট্রাভেলসের উদ্যোগে গতকাল শনিবার (৪ জুন) চাঁদপুর এলিট চাইনিজ রেস্টুরেন্টে “হজ ব্যবস্থাপনা ও করণীয়” শীর্ষক মতবিনিময় সভা এবং হজ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে।
ট্রাভেলসের চাঁদপুরস্থ মোয়াল্লিম আ ন ম ফখরুল ইসলাম মাসুমের সভাপতিত্বে ও পরিচালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাইতুল আমান জামে মসজিদ, রামপুরা, ঢাকার খতিব আলহাজ্ব হযরত মাওলানা জুবায়ের হুসাইন। তিনি হজের তাৎপর্য, হজযাত্রীদের করণীয় এবং হজ-পরবর্তী জীবনে ইসলামী আদর্শ অনুসরণের গুরুত্ব তুলে ধরেন।
এছাড়াও বক্তব্য রাখেন আফনান এভিয়েশন ও কম্বাইন্ড ট্রাভেলসের স্বত্বাধিকারী আলহাজ্ব জসিম উদ্দিন রাশেদ, আলী রাজা জামে মসজিদের খতিব, আলহাজ্ব হযরত মাওলানা আ জ ম ও ইসমাইল হোসেন আজাদ, হিফজুল কোরআন শিক্ষা গবেষণা ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ মাওলানা আসাদুজ্জামান দেওয়ান, ট্রাভেলস এর মোয়াল্লিম অলিউর রহমান এবং মোয়াল্লিম আহসান হাবীব।
বক্তারা বলেন, হজ একটি মহান ইবাদত। সঠিক পরিকল্পনা, আন্তরিক সেবা এবং অভিজ্ঞ মোয়াল্লিমদের দিকনির্দেশনার মাধ্যমে হজযাত্রা আরও সহজ, সুন্দর ও সফল করা সম্ভব। ভবিষ্যতেও হজযাত্রীদের সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করতে আফনান এভিয়েশন ও কম্বাইন্ড ট্রাভেলস নিরলসভাবে কাজ করে যাবে।
অনুষ্ঠানে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠানে হজযাত্রী, আলেম-ওলামা, সুধীজন এবং ট্রাভেলসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/



