
চাঁদপুর : চাঁদপুরের ফরিদগঞ্জে ক্ষতিকর রং দিয়ে আইসক্রিম তৈরি ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করার অপরাধে দুই ব্যাবসা প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার নয়ারহাট বাজারে নিয়মিত বাজার তদারকি অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ে সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।
তিনি বলেন, অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ এর তারিখ উল্লেখ ছাড়া ও ক্ষতিকর রং মিশিয়ে আইসক্রিম তেরির অপরাধে মা আইসক্রিম মালিককে ১০ হাজার টাকা এবং নোংরা ও অসাস্থ্যকর পরিবেশে পরিত্যক্ত মুরগির ফার্মে খাবার দ্রব্য তৈরির অপরাধে আয়াত বেকারি মালিককে ৮ হাজার টাকাসহ মোট ১৮ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
জেলা স্যানেটারি ইন্সপেক্টর মো: নজরুল ইসলাম এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
ফম/এমএমএ/


