
কচুয়া (চাঁদপুর): কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান প্রার্থী ও বরইগাঁও যুব উন্নয়ন সংগঠনের সভাপতি মো. আব্দুল কাহার আহমেদ মজুমদারের এক ব্যাতিক্রমী উদ্যোগ মাদক বিরোধী প্রীতি মিনি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে গুলবাহার আশেক আলী খান স্কুল এন্ড কলেজ মাঠে দোঘর ও গুলবাহার গ্রামের বর্তমান যুবকদেরকে মাদক থেকে দূরে রাখতে ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত রাখার জন্য তরুণ যুবকদেরকে নিয়ে এই খেলা অনুষ্ঠিত হয় ।
খেলা দেখতে কলেজ মাঠের চারপাশে ফুটবল প্রেমিক সমর্থকরা ভীর জমায়। শান্তি,শৃঙ্খলা মাধ্যমে দুই দলের খেলা উৎসব মুখের পরিবেশে দর্শকরা উপভোগ করেন।
এই ব্যতিক্রমী আয়োজনে তরুণ যুবকদের সাথে প্রধান অতিথি কচুয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আজিজুল ইসলাম ফুটবল খেলায় অংশগ্রহণ করেন। দুই দলের খেলার মধ্যে কঠিন লড়াই হয়, উভয় দলের এক এক করে গোলে দ্বিতীয় অধ্যায় খেলা শেষ হয়।
পরবর্তীতে ট্রাইফেকারে দোঘর গ্রামের যুবকরা বিজয় লাভ করেন। এ সময় বরইগাঁও যুব উন্নয়ন সংগঠনের সাধারণ সম্পাদক রবিউল আলমের চমৎকার উপস্থাপনায় বিজয়ী দলকে চ্যাম্পিয়ন ও পরাজয় দলকে রানার্সআপ পুরস্কার ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ। এই ব্যতিক্রমী আয়োজনে ইউপি চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাহার আহমেদ মজুমদারকে এলাকার সকল শ্রেণীর মানুষ সাধুবাদ জানান।
ফম/এমএমএ/



