কচুয়া পূর্ব মনপুরায় মেডিকেল ক্যাম্প

কচুয়া (চাঁদপুর): চাঁদপুরের কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নের পূর্ব মনপুরা আল-ইহসান সামাজিক সংগঠনের পক্ষ থেকে দিনব্যাপী এক বিশাল ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) পূর্ব মনপুরা সংগঠনের কার্যালয়ে  ফ্রি মেডিকেল ক্যাম্পে স্থানীয়দের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ প্রদান করা হয়।

জনকল্যাণমূলক উদ্যোগে সহযোগিতা করেন কুমিল্লা মেঘনা জেনারেল হসপিটালের পরিচালক মোঃ মহিন উদ্দিন। ক্যাম্প শুরু হওয়ার পর থেকেই আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষ চিকিৎসাসেবা নিতে উপস্থিত হন। বিশেষ করে শিশু, নারী, প্রবীণ এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভোগা রোগীরা বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পেয়ে উপকৃত হন। এসময় পূর্ব মনপুরা আল-ইহসান সামাজিক সংগঠনের সভাপতি মাওলানা মাহমুদুল হাসান, প্রধান নির্বাহী পরিচালক মাওলানা মোঃ রাসেল আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান, কোষাধ্যক্ষ মাওলানা হুমায়ুন কবির,আল আমিন, চিকিৎসা বিষয়ক সম্পাদক ডা.মনিরুজ্জামান মহাসিনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও এলাকার গণমান্য ব্যক্তিবর্গ করতে ছিলেন।

সংগঠনের সভাপতি মাওলানা মাহমুদুল হাসান জানান, কুমিল্লা মেঘনা জেনারেল হাসপাতালের পরিচালক মহিন উদ্দিনের সহযোগিতায়  এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। বিশেষ করে অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে রোগীদের বিনামূল্যে চিকিৎসা প্রদান, প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা এবং শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় ও ডেন্টাল চিকিৎসা সেবা পরামর্শ দেওয়া হয়।

দিনব্যাপী আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে শিশু, নারী ও প্রবীণসহ বিভিন্ন বয়সের শতাধিক মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন। বিশেষ করে নিম্নআয়ের ও চিকিৎসাসেবা থেকে বঞ্চিত মানুষের মধ্যে এ উদ্যোগ ব্যাপক সাড়া ফেলেছে।

কুমিল্লা মেঘনা জেনারেল হাসপাতালের পরিচালক মোঃ মহিন উদ্দিন জানান,পূর্ব মনপুরা আল-ইহসান সামাজিক সংগঠনের এলাকায় জনকল্যাণে ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও স্বাস্থ্যসেবামূলক কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হবে। এই সংগঠনটি প্রতি বছরে  বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পাশাপাশি এই মানবিক আয়োজন করে থাকেন।

উল্লেখ্য, পূর্ব মনপুরা আল-ইহসান সামাজিক সংগঠন  সমাজ কল্যাণে দীর্ঘদিন ধরে সামাজিক, মানবিক ও স্বেচ্ছাসেবামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

ফম/এমএমএ/

ইসমাইল হোসেন বিপ্লব | ফোকাস মোহনা.কম