উন্নয়নমূলক কাজ করতে হবে যেটা জনগণ চায় : এমপি মানিক

প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুরে আগমন উপলক্ষে রামপুর ও শাহমাহমুদপুরে মতবিনিময় সভায় 

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। ছবি: ফোকাস মোহনা.কম।

চাঁদপুর: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী দেশ নায়ক তারেক রহমানের চাঁদপুর জেলায় আগমন  উপলক্ষে সদর উপজেলা রামপুর ও শাহমাহমুদপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ মে) সকাল ১০ টায় ও বেলা সাড়ে ১১ টায় দুটি মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও  জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

তিনি বক্তব্যে বলেন, আমাদের উন্নয়নমূলক কাজ করতে হবে যেটা জনগণ চায়।  ব্রীজ, কালবাট সংস্কার করা। জনগণ ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানিয়েছেন কাজ করার জন্য ।  আমরা জনগণের পক্ষে কাজ করতে চাই। কোথায় কি কাজ করতে হবে সেটা খেয়াল রাখতে হবে।

তিনি বলেন, যেই বাড়িতে রাস্তা  প্রয়োজন  সেখানে সেই ব্যাবস্থা করে দেয়া হবে। উন্নয়নমুলক কাজের জন্য জনগণের পাশে থাকতে হবে। সকল সংগঠনের সদস্যদের নিয়ে বসতে হবে। কোথায় কি সমস্যা সেদিকে খেয়াল করতে হবে। আমি নিজে যে কথাগুলো বলছি এগুলো প্রধানমন্ত্রীর কথা।

চাঁদাবাজি, কিশোর গ্যাং,  মাদক ও ভূমিধসু এ বিষয়ে আপনারা প্রশয়  দিবেন না। ভূমিদস্যদের বিষয়ে কোনো আপোষ নেই।  যদি কেউ আশ্রয় প্রশ্রয় দেন তাহলে আমি ধরে নিব আপনারা ফ্যাসিবাদের লোক।  এ ব্যাপারে কোন ছাড় দেয়া হবে না। যারা এগুলোর সাথে জড়িত থাকবে তাদেরকে জিরো টলারেন্স করা হবে। আমরা ভালো কাজ করলে আল্লাহ আমার দিকে তাকাবেন।

তিনি বলেন ১৬ তারিখে প্রধানমন্ত্রীর আগমন।  শাহমাহমুূদপুর  দিয়েই যাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। এখানে ইউনিভার্সিটি হলে ৩২ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করবে । এলাকার উন্নয়ন হবে। প্রধানমন্ত্রীর  আগমনটাকে   আমরা জনগণের আগমন হিসেবে দেখবো।

তিনি আরো বলেন, সবাই আমাদেরকে ভোট দিয়েছে। মানুষ যাতে বুঝতে পারে ভোট দিলে উন্নয়নের ধারা অব্যাহত থাকে। আমাদের সেইদিকে কাজ করতে হবে।

আমাদের সবারই লক্ষ্য চাঁদপুরে  ইপিজেড করা হবে । যে ইপিজেডে এক থেকে দেড় লক্ষ লোকের  কর্মসংস্থান হয়। আমাদের  প্রিয় নেতা তারেক রহমানকে চাঁদপুর আনতে পারি তাহলে সবকিছুই হবে।

জায়গা জমির বিষয় নিয়ে  কোথায়ও কেন নেতাকর্মীরা যেতে পারবেন না।  আমরা তৃণমূলের নেতা।  এ দলকে যারা ভালবাসে তাদেরই প্রকৃত বিএনপি।আমরা চাই চাঁদপুরকে মডেল বিএনপি দেখার।

শনিবার প্রথমে  ছোট সুন্দর  আমজাদ আলী উচ্চ বিদ্যালয়ে ৫ নং রামপুর ইউনিয়ন বিএনপির  ও পরে কৃষ্ণপুর জোহরা  বালিকা উচ্চ বিদ্যালয়ে শাহমাহমুদপুর  ইউনিয়ন বিএনপির আয়োজনে মতবিনিময় সভাগুলো অনুষ্ঠিত হয়েছে। রামপুর ইউনিয়নে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি তালিম হোসেন পাঠান ও অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক কাজী দ্বীন মোহাম্মদ।

শাহমাহমুদপুর ইউনিয়নে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদ ও অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক কামাল মিজি।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারন সম্পাদক ও চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাড. সলিম উল্লা সেলিম, জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু,  সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক হযরত আলী ঢালী, সিনিয়র সহ- সভাপতি ও চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক  অ্যাড. জাকির হোসেন তালুকদার ফয়সাল, সিনিয়র যুগ্ম সম্পাদক আক্তার হোসেন সাগর, সাংগঠনিক সম্পাদক অ্যাড. জসিম উদ্দীন মেহেদী হাসান, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক,  সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার,জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুদ মাঝী, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী।

এ সময় অনান্যর মধ্যে বক্তব্য রাখেন শাহমাহমুূদপুর  ইউনিয়ন বিএনপি নেতা মহসিন তপাদার, মাসুদ হোসেন, কবির হোসেন রনি,ছাত্রদল নেতা আশেক এলাহি, রামপুর ইউনিয়নের বিএনপি নেতা কামরুল হাসান সোহেল, যুবদলের সভাপতি  জুলহাস বেপারী, ছাত্রদল নেতা আল মেহেদি,  স্বেচ্ছাসেবক দলনেতা মাহবুব প্রমুখ।

ফম/এমএমএ/চৌইই/

চৌধুরী ইয়াসিন ইকরাম | ফোকাস মোহনা.কম