হাসপাতালের চিকিৎসাসেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে

------- ইঞ্জি. মো. মমিনুল হক এমপি

হাজীগঞ্জ (চাঁদপুর):  চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ( সকাল) ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য ইঞ্জি. মো. মমিনুল হক।

প্রধান অতিথি হাসপাতালে পৌঁছালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে হাসপাতালের সার্বিক চিকিৎসাসেবা, রোগীদের সুযোগ-সুবিধা, জনবল সংকট, অবকাঠামোগত উন্নয়ন এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নসহ বিভিন্ন বিষয়ে ব্যবস্থাপনা কমিটির সভায় আলোচনা করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ইঞ্জি. মো. মমিনুল হক বলেন, “স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। সাধারণ মানুষ যাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা পায়, সে বিষয়ে আমাদের সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

ফম/এমএমএ/

মহিউদ্দিন আল-আজাদ | ফোকাস মোহনা.কম