হাজীগঞ্জ (চাঁদপুর): হাজীগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহবায়ক কবির হোসেন মুন্সী ও হাজীগঞ্জ প্রেসক্লাবের পর্যবেক্ষক সদস্য জাহাঙ্গীর হোসেনের বাবা, বিশিষ্ট ব্যবসায়ী হাজী আব্দুর রশিদের দাফন সম্পন্ন হয়েছে। শনিবার বাদ আছর এনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাযা শেষে তাঁর প্রতিষ্ঠিত মসজিদ ও মাদরাসা কমপ্লেক্সে দাফন করা হয়।
এদিন সকালে তিনি হাজীগঞ্জ বাজারস্থ একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৫ বছর। তিনি হাজীগঞ্জ পৌরসভাধীন ৯নং ওয়ার্ড এনায়েতপুর গ্রামের মুন্সী বাড়ির মৃত ইদ্রিস আলী মুন্সীর ছেলে। তিনি স্ত্রী, পাঁচ ছেলে ও এক মেয়ে’সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
এদিকে হাজী আব্দুর রশিদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য ইঞ্জি. মমিনুল হক, উপজেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মনির, সদস্য সচিব এমএ রহিম পাটওয়ারী, যুগ্ম আহবায়ক মোহাম্মদ হাসান মিয়াজী’সহ বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে গভীর শোক প্রকাশ করেন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি সাইফুল ইসলাম সিফাত’সহ বিভিন্ন রাজনৈতিক দল, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক পরিষদের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন।
ফম/এমএমএ/


