হাজীগঞ্জে পরিত্যক্ত বসতঘর থেকে লং রাইফেলের ১৯৩ পিস তাজা গুলি উদ্ধার

ছবি: ফোকাস মোহনা.কম।

হাজীঞ্জ (চাঁদপুর): চাঁদপুরের হাজীগঞ্জ পৌর এলাকার পরিত্যক্ত সেমিপাকা টিনসেড থেকে লং রাইফেলের ১৯৩ পিস গুলি উদ্ধার করেছে যৌথবাহিনী।

শুক্রবার রাতে হাজীগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ড টোরাগর খেয়াঘাট সংলগ্ন আমীর হোসেনের পরিত্যক্ত ঘর থেকে এসব গুলি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজিব শর্মা।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে ভাঙ্গা খাটের নিচে পরিত্যক্ত অবস্থায় পলিপ্যাকে মোড়ানো চারটি পৃথক বক্সে ১৯৩ পিস লং রাইফেলের গুলি, যার ৩টি বক্সের উপর কাগজের স্টিকারে লেখা .22 ELEY, HIGH VELOCITY , Long rifel smokeless non-corrosive জব্দ করা হয়।

এ ঘটনায় এখনও কাউকে আটক করা হয়নি। গুলিগুলো সংরক্ষণকারী ও সংশ্লিষ্টদের খুঁজছে পুলিশ।

এ বিষয়ে হাজীগঞ্জ থানায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মা।

ফম/এমএমএ/

মহিউদ্দিন আল আজাদ | ফোকাস মোহনা.কম