শিশু-কিশোরদের মাঝে ফুটবল বিতরণ করলেন পলাশ

চাঁদপুর: চাঁদপুর জেলা বিএনপির প্রচার সম্পাদক, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার ১২নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী শরীফ উদ্দিন পলাশ শিশু-কিশোরদের মাঝে ফুটবল বিতরণ করেন।
বুধবার (২৬ আগস্ট) পৌরসভার ১২নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ঘুরে শিশু-কিশোরদের মাঝে ফুটবল বিতরণ করেন তিনি।
এসময় তিনি বলেন, খেলাধুলা শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মাদক, কিশোর গ্যাং ও ইভটিজিংয়ের মতো সামাজিক অপরাধ থেকে নিজেদের দূরে রেখে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার জন্য তিনি তাদের আহ্বান জানান।
তিনি আরও বলেন, একটি সুন্দর ও সুস্থ সমাজ গড়ে তুলতে হলে শিশু-কিশোরদের জন্য খেলার মাঠ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা জরুরি। ভবিষ্যৎ প্রজন্মকে মাদক ও অপরাধমুক্ত রাখতে পরিবার, সমাজের সচেতন মানুষ ও জনপ্রতিনিধিদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।
ফুটবল পেয়ে শিশু-কিশোরদের মাঝে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। তারা শরীফ উদ্দিন পলাশের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়মিত খেলাধুলার মাধ্যমে নিজেদের সুস্থ ও সুন্দরভাবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে।
এসময় চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহাদাত হোসেন শান্তসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম