শাহতলী কামিল মাদরাসার চামড়া সংগ্রহ উপলক্ষে মতবিনিময়

চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার শত বছরের ঐতিহ্যবাহী শাহতলী কামিল মাদরাসার  লিল্লাহ বোর্ডিংয়ের চামড়া সংগ্রহ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯মে) দুপুর ১২টায় মাদরাসার সভাকক্ষে মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি ও মাদরাসার গভর্নিং বডির সভাপতি সোহেল রুশদী।
তিনি বক্তব্যে বলেন, আপনারা কষ্ট করে চামড়া দেন। আপনাদের সহযোগিতায় লিল্লাহ বোডিং চলে। বর্তমান ছাত্ররা চামড়া সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, আশারাখি বর্তমান ছাত্ররা এ বছরও চামড়া সংগ্রহে ভূমিকা রাখবে। প্রাক্তন  ছাত্রদের চামড়া সংগ্রহে অনেক ভূমিকা রয়েছে। মসজিদে শুক্রবারে জুমআর নামাজের সময়  চামড়া সংগ্রহে আহবান জানাতে  হবে ।মসজিদের ইমামগন  চামড়ার বিষয়ে আহ্বান জানাবেন। আমাদের লোকাল শিক্ষকরা সহ সকল শিক্ষকরা চামড়া সংগ্রহে খুবই আন্তরিকভাবে কাজ করে। ওনারা চামড়া সংগ্রহে ভূমিকা রাখে। কয়েকজন খুব কঠিন পরিশ্রম করে। যারা স্টাফ আছে তারা সহযোগিতা করবেন। ছাত্রদেরকে আপনারা ক্লাসে ক্লাসে আহবান জানাবেন ।
তিনি আরো বলেন, শাহতলী কামিল মাদরাসা একটি দ্বীনি প্রতিষ্ঠান। এ মাদরাসার সুনাম রয়েছে। অনেকে এ মাদরাসার লিল্লাহ বোডিং এ সহযোগিতা করছে। আমরাও সহযোগিতা করে আসছি। যারা মাদরাসার লিল্লাহ বোডিং এ বিভিন্ন ভাবে সহযোগিতা করে আসছে সকলের কাছে কৃতজ্ঞ। এ  প্রতিষ্ঠানে দীর্ঘদিনের যে অবকাঠামো সংকট রয়েছে, তার সমাধান হয়েছে। এ বছর এ মাদরাসায় বার্ষিক ওয়াজ আয়োজন করা হবে। মাদরাসার অধ্যক্ষ মহোদয়কে ওয়াজের বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি। আপনারা সকলে মাদরাসার কাজে সহযোগিতা করবেন।
শাহতলী কামিল মাদরাসার গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি সদস্য ও সিনিয়র মৌলভী মাওলানা মিজানুর রহমান এর পরিচালনায় বক্তব্য রাখেন মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইয়াছিন মিয়া, প্রধান মুহাদ্দিস মাওলানা আখতার হোসাইন, মাদরাসার গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি সদস্য ও  সহকারি অধ্যাপক মো: কামাল উদ্দিন, সহকারি অধ্যাপক মাওলানা কামাল হোসাইন, সহকারি অধ্যাপক মাওলানা এমদাদ উল্ল্যাহ, সহকারি অধ্যাপক মোহাম্মদুল্লা, সহকারি অধ্যাপক মাওলানা এ এন এম হেলাল উদ্দিন, সহকারি অধ্যাপক মো: বেলায়েত হোসেন মিজি, সহকারি শিক্ষক আহসান হাবীব, সহকারি শিক্ষক জাহাঙ্গীর আলম, সহকারি শিক্ষক আহসান হাবীব, শরীরচর্চা শিক্ষক মো: শরীফ হাওলাদার, সহকারি শিক্ষক মাওলানা আনিসুর রহমান, ইবতেদায়ী প্রধান শরীফ মো: মোস্তফা খান, মাদরাসার হিসাব রক্ষক মো: শরিফুর রহমান খান, অফিস সহকারি মো: রিয়াদ হোসেন মিজি, অফিস সহকারি মো: শরীফ খান সহ শিক্ষকবৃন্দগণ ও অন্যান্যরা।
সভা শেষে দোয়া আয়োজন করা হয়। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন এবং সভাপতির বক্তব্য রাখেন মাদরাসার অধ্যক্ষ  মাওলানা মোহাম্মদ বিলাল হোসেন।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম