মতলব উত্তরে অপপ্রচার ও শিষ্টচার বর্হিভুত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল

মতলব উত্তর (চাঁদপুর): কেন্দ্রীয় যুবদলের সাংগঠনিক সপ্তাহ উপলক্ষে অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে  মতলব উত্তর উপজেলা যুবদল ও ছেংগারচর পৌর যুবদলের প্রতিবাদ মিছিল এবং প্রতিবাদ সভা অনুষ্ঠিতক হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) বিকালে ছেংগারচর কলেজ রোড থেকে মিছিল শুরু হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা রোডে এসে শেষ হয়। পরে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

এসময় উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদুজ্জান টিপুর সভাপতিত্বে ও ছেংগারচর পৌর যুবদলের সদস্য সচিব আশরাফুল আলম সরকারের পরিচালনায় বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা যুবদলের সহ-সভাপতি খায়রুল হাসান বেনু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ সোহেল, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বদিউজ্জামান সচিব প্রমুখ।

খায়রুল হাসান বেনু বলেন, যেখানেই অপপ্রচার ও শিষ্টচার বর্হিভুত রাজনীতির তথ্য পাওয়া যাবে সেখাইনেই প্রতিহত করা হবে। কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে তাকে ছেড়ে দেওয়া হবে না। সুতরাং শান্তির মতলবকে কেউ অশান্তি করার চেষ্টা করবেন না।

আরো উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আঃ মান্নান সাগর, যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন মুরাদ, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাইদ, ছেংগারচর পৌর শ্রমিক দলের সভাপতি গোলাম রাব্বানী ষ্টার, সদস্য সচিব মোঃ আক্তারুজ্জামান, ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবদলের সভাপতি মমিনুল ইসলাম, গজরা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, বাগানবাড়ি ইউনিয়ন যুবদলের সভাপতি জিশান, ছেংগারচর পৌর ছাত্রদলের আহ্বায়ক শাকিল খান, সদস্য সচিব ফরহাদ হোসেন সহ যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতারা।

ফম/এমএমএ/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম