মতলব উত্তর (চাঁদপুর): কেন্দ্রীয় যুবদলের সাংগঠনিক সপ্তাহ উপলক্ষে অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে সুজাতপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ও ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সজীব পাটোয়ারী নেতৃত্বে এক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) বিকালে উপজেলার সুজাতপুর বাজারের উত্তর পার্শ্বের স্কুল গেট থেকে মিছিল শুরু হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ হয়ে জনতা ব্যাংক রোডে এসে শেষ হয়।
সজীব পাটোয়ারী বলেন, যারা শান্ত মতলবকে অশান্ত করতে চায়, তাদের ঠাঁই মতলবে হবে না। আমাদের চাঁদপুর-২ আসনের এমপি ড. জালাল উদ্দিনের নেতৃত্বে সৈরাচারের কোন সন্ত্রাসী কর্মকান্ড করতে পারবে না, আমরা তা প্রতিহত করবো। সুতরাং সকল সন্ত্রাসীরা সাবধান হয়ে যান।
এসময় আরো উপস্থিত ছিলেন, ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, বিএনপি নেতা মোফাজ্জল হোসেন, যুবদল নেতা কবির হোসেন, সুজাতপুর বাজার বণিক সমিতির কোষাধ্যক্ষ ইলিয়াছ পাটোয়ারী, সাবেক ছাত্রনেতা তুহিন, ইসলামাবাদ ইউনিয়ন শ্রমিক দল নেতা খোরশেদ আলম, নুরুল হুদা সহ আরো অনেক নেতারা।
ফম/এমএমএ/



