
চাঁদপুর: প্রধানমন্ত্রীর ঘর পেয়ে খুশি চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নের ২নং ওয়ার্ডের হাপানীয়া গ্রামের সমত্তবানু। তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তার মত অসচ্ছল পরিবারকে একটু মাথা গোঁজার ঠাই করে দেওয়ার ব্যবস্থা প্রধানমন্ত্রী শেখ হাসিনা করায় প্রধানমন্ত্রী দীর্ঘ আয়ু ও সুস্থতা কামনা করেছেন তিনি।
উপকারভোগী সমত্তবানু জানান, আমি প্রধানমন্ত্রীর ঘর পেয়েছি, এ জন্য আমি অত্যন্ত খুশি, প্রধানমন্ত্রীর ঘর পেতে চেয়ারম্যান সহযোগিতা করেছেন। আমি এর জন্য চেয়ারম্যানকে ধন্যবাদ জানাই।
আশিকাটি ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন পাটওয়ারী জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জমি আছে ঘর নাই, প্রকল্পের কাজ আশিকাটি তে চলমান রয়েছে, আমি কয়েকদিন অসুস্থ থাকার কারণে কাজ একটু বিলম্ব হয়েছে। অতি দ্রুত কাজ সমাপ্ত করে উপকার ভোগী পরিবারকে হস্তান্তর করা হবে।
ফম/এমএমএ/



