চাঁদপুরে মাদকসেবীর দুই মাসের কারাদন্ড

চাঁদপুর: চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্তণ অধিদপ্তরের অভিযানে আটক এক মাদক সেবীকে ২ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২১ জুন) বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর রাব্বি।

জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে এসব তথ্য জানানো হয়। এর আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ফোর্স সহ অভিযান চালিয়ে মাদকসেবনরত অবস্থায় ওই ব্যাক্তিকে গ্রেপ্তার করা হয়। তাকে দুইড মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২০০টাকা অর্থদন্ড প্রদান করে নির্বাহী ম্যাজিস্ট্রেট।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম