চাঁদ
পুর : সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, বিগত ২০ বছরে আমাদের সাংস্কৃতিক অঙ্গনকে দলীয়করণ করে অনেক ক্ষতিগ্রস্ত করা হয়েছে। সংস্কৃতি তার নিজস্বতা নিয়ে গড়ে উঠতে পারেনি। সংস্কৃতিকে নানাভাবে বাধাগ্রস্ত করা হয়েছে। যার ফলে সংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো গড়ে উঠতে পারেনি।
পুর : সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, বিগত ২০ বছরে আমাদের সাংস্কৃতিক অঙ্গনকে দলীয়করণ করে অনেক ক্ষতিগ্রস্ত করা হয়েছে। সংস্কৃতি তার নিজস্বতা নিয়ে গড়ে উঠতে পারেনি। সংস্কৃতিকে নানাভাবে বাধাগ্রস্ত করা হয়েছে। যার ফলে সংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো গড়ে উঠতে পারেনি।শনিবার (২০ জুন) বিকেলে চাঁদপুর শিল্পকলা একাডেমী মিলনায়তনে নদীমাতৃক সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরো বলেন, অধিকাংশ জেলাগুলোতে সাংস্কৃতিক কর্মকান্ড পরিচালিত করার মতো কোন পরিবেশ নেই এবং কর্মসূচিও ছিল না। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের নির্দেশনা দিয়েছেন, গোটা বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনকে পুনর্গঠন করে গণ মানুষের সংস্কৃতি হিসেবে দাঁড় করাতে পারি। মানুষের জন্য সুন্দর সুস্থ সাবলীল সাংস্কৃতিক অঙ্গন গড়ে তোলা আজকে কিন্তু সময়ের দাবি। সেই প্রেক্ষিতে আমাদের সকলকে মিলে একসঙ্গে এই সাংস্কৃতিক পরিমণ্ডলকে সময়ের উপযোগী গড়ে তোলা দরকার। সেই দিক থেকে সাংস্কৃতিক মন্ত্রণালয় চেষ্টা করছে সাংস্কৃতিক ক্ষেত্রে প্রচুর কর্মসূচি নেওয়া হয়েছে। আমাদের সব ধরনের কর্মকাণ্ড, এর মধ্যে অবকাঠামো উন্নয়নওসহ কাজ করা এবং শিল্পীদের গড়ে তোলা।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌরসভার প্রশাসক মো. এরশাদ উদ্দিন, জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ খলিল গাজীসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রধান ও কর্মীরা।
ফম/এমএমএ/



