চাঁদপুরে মাদকসহ কারবারি সোহাগ গ্রেপ্তার, পলাতক ইয়াছিন

চাঁদপুর: চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র মাদক বিরোধী অভিযানে ৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সোহাগ (৩৩) নামে কারবারি গ্রেপ্তার হয়েছে।

সোমবার (২২ জুন) সন্ধ্যায় শহরের ১১নম্বর ওয়ার্ড কোল্ডস্টোর মোড়ের বাবু পাটওয়ারীর অটোরিকশা গ্যারেজে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

মঙ্গলবার (২৩ জুন) সকালে পুলিশ সুপার কার্যালয়ের মিডিয়া সেল থেকে এসব তথ্য জানানো হয়।

প্রাপ্ত তথ্যে জানাগেছে, পুলিশ সুপার (এসপি) মো. রবিউল হাসান এর দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার ওসি মোঃ মজিবুর রহমান এর সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ জালাল উদ্দিন ভূইয়া সঙ্গীয় ফোর্সসহ ২২ জুন সন্ধ্যায় সদর মডেল থানাধীন চাঁদপুর পৌরসভার ১১নং ওয়ার্ডস্থ কোল্ডস্টোর মোড়ের বাবু পাটওয়ারীর অটো গ্যারেজে অভিযান পরিচালনা করেন।

অভিযানে দক্ষিণ গুনরাজাদী এলাকার মো. মহিন উদ্দিনের ছেলে মাদক ব্যবসায়ী সোহাগকে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত থেকে ৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।

এ ঘটনায় আরেক আসামি রহমতপুর আবাসিক এলাকার আমিন বেপারীর ছেলে ইয়াসিন (১৯) পলাতক রয়েছে। উভয় আসামির বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম