চাঁদপুরে দুই ফার্মেসী মালিকের জরিমানা

চাঁদপুর: চাঁদপুর সদর ও মতলব দক্ষিণ উপজেলায় ঔষধ ও কসমেটিক আইনে দুই ফার্মেসী মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ হক ও মো. রহমত উল্লাহ।

বিকেলে এসব তথ্য জেলা প্রশাসক কার্যালয়ের মিডিসেল থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করা হয়।

প্রাপ্ত তথ্যে জানাগেছে, দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট চাঁদপুর সদর ও মতলব দক্ষিন উপজেলায় ঔষধ ও কসমেটিক আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় মেয়াদ উত্তীর্ন ঔষধ, নিবন্ধিত ডাক্তারের প্রেসক্রিপশন ব্যতীত এন্টিবায়োটিক বিক্রি ও অনিবন্ধিত ঔষধ বিক্রির দায়ে দুইটি ফার্মেসিতে মোট ১৫হাজার টাকা জরিমানা করেন।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম