সারা বাংলা আটাশি ফাউন্ডেশনের চাঁদপুর জেলা কমিটির ঈদ পুনর্মিলনী

চাঁদপুর: সারা বাংলা আটাশি ফাউন্ডেশনের চাঁদপুর জেলা কমিটির উদ্যোগে বন্ধু সমাবেশ ও ঈদ পুনর্মিলনীর আয়োজন করা হয়।

শনিবার (২০ জুন ) শহরের বাসস্ট্যান্ড ইলিশ চত্বর সংলগ্ন আবরার হোটেলে এই বন্ধু সমাবেশ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সারা বাংলা আটাশি ফাউন্ডেশনের চাঁদপুর জেলা কমিটির সকল পর্যায়ের বন্ধুরা উপস্থিত ছিলেন।

সারা বাংলা আটাশি ফাউন্ডেশনের জেলা কমিটির জয়েন কো- অর্ডিনেটর ও চ্যারিটি প্রধান সাংবাদিক মনির হোসেন খানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সারা বাংলা আটাশি ফাউন্ডেশনের চাঁদপুর জেলা কমিটির প্রধান উপদেষ্টা সদর উপজেলা বি.এন.পি’র সহ সভাপতি, জেলা বি.এন.পি’র শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক, লায়ন ক্লাব অব চাঁদপুর রূপালির সভাপতি, তাওসিফ এন্ড তাওহিদ এন্টারপ্রাইজ বিকাশ ও গ্রামিন লিমিটেডের চেয়ারম্যান বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজ সেবক আলহাজ্ব আলমগীর আলম জুয়েল।

জুয়েল তার স্বাগত বক্তব্যে বলেন, আমাদের এই বন্ধু সংগঠনটি মূলত আমাদের মাঝে পিছিয়ে পড়া বন্ধুদের সহযোগিতা ও সহমর্মিতার জন্যই গঠিত এবং আর্থ সামাজিক উন্নয়নেও আমাদের সংগঠনটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং এ ধারা অব্যাহত রাখবার প্রত্যয় ব্যক্ত করে জুয়েল সকল বন্ধুদের এগিয়ে আসবার আহবান জানান। জুয়েল এমন একটি বন্ধু সংগঠন উপহার দেবার জন্য সারা বাংলা আটাশি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কাজী মোস্তাক আহমেদ ইমনের ভূয়সী প্রশংসা করে তার বক্তব্য শেষ করেন।

পুনর্মিলনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ও শিক্ষক নেতা ইলিয়াস মিয়া, বিশিষ্ট শিক্ষাবিদ ও শিক্ষক নেতা বাহাউদ্দীন বাহার, সারা বাংলা আটাশি ফাউন্ডেশনের চাঁদপুর জেলা কমিটির জয়েন কো- অর্ডিনেটর হাকিম প্লাজা ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব সফিকুল ইসলাম, ব্যবসায়ী নেতা সৈয়দ আহমেদ।

উক্ত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী চাঁদপুর জেলা হার্ডওয়্যার সমিতির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান খান লিটন, বিশিষ্ট পরিবেশক ব্যবসায়ী ও সাবেক ছাত্র নেতা হাবিবুর রহমান, চাঁদপুর রেইনবো হাসপাতালের পরিচালক এনামুল কাদের অপু, বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক ছাত্র নেতা আজিজুর রহমান খোকা, সাবেক ছাত্র নেতা নুরে আলম সিদ্দিকী, ১২ নং ওয়ার্ড বি.এন.পি’র সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ ও সংগঠক আ. কাদের দেওয়ান মিন্টু, শিক্ষক নেতা উত্তম কুমার, পলাশ চন্দ্র, আলমগীর হোসেন, আঃ সালাম, বিশিষ্ট ব্যবসায়ী রোমান পাঠান, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মেজবা উদ্দিন মাল, বিশিষ্ট ক্রীড়াবিদ ও রেফারি কাজী টুমু, ছাত্র নেতা জুটন খান সহ আরও অনেক আটাশিয়ান বন্ধুরা। পরিশেষে সকল বন্ধুদের চা নাস্তা আপ্যায়নের মধ্যদিয়ে উক্ত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানটির সমাপ্তি হয়।

ফম/এমএমএ/

সংবাদদাতা | ফোকাস মোহনা.কম