
চাঁদপুর: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অন্তভুক্ত একাডেমীগুলোকে নিয়ে শুরু হয়েছে বাফুফে একাডেমী চ্যাম্পিয়নশীপ ২০২৩-২৪। দেশের ১৬টি জোনে খেলবে দলগুলো।
জোন-১৩ নোয়াখালীতে চাঁদপুর, নোয়াখালী সহ কুমিল্লার ৩টিঁ একাডেমী শহীদ ভুলু স্টেডিয়ামে খেলবে। গত ১৯ ডিসেম্বর মঙ্গলবার থেকে নোয়াখালীতে চ্যাম্পিয়নশীপের খেলাগুলো শুরু হয়েছে। ২১ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর ১২টায় নোয়াখালীতে বুড়িচং ক্রীড়া সংসদের ( কুমিল্লা ) সাথে খেলতে নামবে সোনালী অতীত ক্লাব ফুটবল একাডেমী চাঁদপুরের অনুর্ধ্ব ১৫ দলটি।
নোয়াখালী জোনে অংশ নেয়া দলগুলো হলোঃ- সোনালী অতীত ক্লাব ফুটবল একাডেমী চাঁদপুর, স্টার ফুটবল একাডেমী ( নোয়াখালী ), ইলেয়টগঞ্জ ফুটবল একাডেমী ( কুমিল্লা ), বুড়িচং ক্রীড়া সংসদ ( কুমিল্লা ) ও গৌরিপুর ফুটবল একাডেমী ( কুমিল্লা )। চাঁদপুরের দলটি ২৩ ডিসেম্বর দুপুর ১২ টায় একই ভেন্যূতে গৌরিপুর ফুটবল একাডেমী, ২৫ ডিসেম্বও দুপুর আড়াইটায় একই ভেন্যুতে ইলেয়টগঞ্জ ফুটবল একাডেমী ( কুমিল্লা ) ও ২৭ ডিসেম্বও দুপুর আড়াইটায় স্টার ফুটবল একাডেমী ( নোয়াখালী ) খেলবে।
চাঁদপুরের দলটি বৃহস্পতিবার সকালে নোয়াখালীর উদ্দেশ্যে রওয়ানা করে। দলটিতে একাডেমীর বয়স ভিত্তিক ফুটবলার ( অনুর্ধ্ব-১৫ ) নিয়ে দল গঠন করা হয়েছে। দলটির সার্বিক তত্ববধায়নে রয়েছে সাবেক ফুটবলার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য এবং একাডেমীর সভাপতি মনোয়ার হোসেন চৌধুরী। দলের ফুটবল কোচ আনোয়ার হোসেন মানিক ও জাহাঙ্গীর গাজী।
সোনালী অতীত ফুটবল একাডেমী চাঁদপুরের খেলোয়াড়রা হলোঃ- দ্বীপ দাস, নাইম হোসেন, ইমন হোসাইন, সুর্য দাস, শ্রীকান্ত বাসফোর, তাওহীদ, আজিজ, শ্রাবন, শেখ ফরিদ রহমান নাজিম, নাইম হোসেন, জিসান, তাওহীদ তানসীন,.সাইফ হোসাইন, আশিকুর রহমান, রাসেল, জয়, অসীম হোসাইন, রাকিবুল ইসলাম, আরিফুর হক, জিহাদ, সাকিল বেপারী, তালহা ও কাফিদ মজুমদার।
ফম/এমএমএ/চৌইই/



