চাঁদপুর স্টেডিয়ামে ইয়াং টাইগার্স অনুর্ধ্ব ১৪ ক্রিকেট টুর্নামেন্ট শুরু

চাঁদপুর স্টেডিয়ামে ইয়াং টাইগার্স অনুর্ধ্ব ১৪ ক্রিকেট দলের উদ্ধোধনী দিনের খেলায় খেলোয়াড়দের সাথে পরিচিত হচ্ছেন জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক গোলাম মোস্তফা বাবু।

চাঁদপুর: চাঁদপুর স্টেডিয়ামে শুরু হয়েছে ইয়াং টাইগার্স অনুর্ধ্ব ১৪ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩-২০২৪। বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও ব্যবস্থাপনায় চাঁদপুর স্টেডিয়ামে গ্রুপ ‘এ’ দলগুলোতে অংশ নেয়া দলের খেলাগুলো অনুষ্ঠিত হবে।

বুধবার ( ২০ ডিসেম্বর ) সকালে টুর্নামেন্টের উদ্ধোধনী দিনে অংশ নেয়া দুদলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক গোলাম মোস্তফা বাবু। এ সময় টুর্নামেন্টে অংশ নেয়া দলগুলোর টিম ম্যানেজার, কোচ ও বয়স ভিত্তিক ক্রিকেটাররা উপস্থিত ছিলেন।

চাঁদপুর স্টেডিয়ামে অংশ নেয়া দলগুলো হলোঃ-খাগড়াছড়ি, চট্টগ্রাম, কুমিল্লা ও নোয়াখালী। উদ্ধোধনী দিনের খেলায় অংশ নেয় খাগড়াছড়ি ও নোয়াখালী জেলা অনুর্ধ্ব ১৪ ক্রিকেট দল। আজ বৃহস্পতিবার খেলবে চট্টগ্রাম ও কুমিল্লা জেলা ক্রিকেট দল।

বুধবার সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করার সিদ্বান্ত নেয় খাগড়াছড়ি জেলা দল। তারা নিধারিত ৫০ ওভাওে ৮ উইকেট হারিয়ে ২৮৯ রান করেন। জবাবে নোয়াখালী জেলা দল ২৯০ রানের জয়ের টার্গেট নিয়ে খেলতে নামেন। তারা ৩৬ ওভার ১ বলে সবকটি উইকেট হারিয়ে ৮৪ রান করেন। খাগড়াছড়ি জেলা দল ২০৫ রানে জয়লাভ করে।

ফম/এমএম/চৌইই/

চৌধুরী ইয়াসিন ইকরাম | ফোকাস মোহনা.কম