দাখিলে আল-আমিন মডেল মাদরাসার সাফল্য, জিপিএ-৫ পেল ১০ জন

ছবি: সংগ্রহীত।

চাঁদপুর: চাঁদপুর শহরের নিউ ট্রাক রোডস্থ মস্তানবাড়ির সামনে অবস্থিত আল-আমিন মডেল মাদরাসা দাখিল পরীক্ষা-২০২৬-এ জেলার অন্যতম সেরা ফলাফল অর্জন করেছে। এ বছর প্রতিষ্ঠানটির ৪৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৩ জন উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ১০ জন। পাশের হার ৯৫ দশমিক ৭৫ শতাংশ।

সোমবার (১০ আগস্ট) দুপুরে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড দাখিল পরীক্ষার ফল প্রকাশের পর এ তথ্য জানা যায়।

হিফজুল কোরআন শিক্ষা গবেষণা ফাউন্ডেশন প্রতিষ্ঠিত ও পরিচালিত আল-আমিন মডেল মাদরাসাটি গত কয়েক বছর ধরেই ফলাফলের দিক থেকে চাঁদপুরের শীর্ষস্থানীয় মাদরাসাগুলোর মধ্যে অবস্থান ধরে রেখেছে।

মাদরাসার অধ্যক্ষ আ. ন. ম. ফখরুল ইসলাম মাসুম বলেন, শিক্ষার্থীদের নিয়মিত অধ্যবসায়, পরিচালনা পর্ষদের দিকনির্দেশনা, অভিভাবকদের আন্তরিক সহযোগিতা ও শিক্ষকদের কর্তব্যনিষ্ঠার পাশাপাশি আল্লাহর অশেষ রহমতে এ ফলাফল অর্জন সম্ভব হয়েছে।

তিনি বলেন, শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে শিক্ষক ও পরিচালনা পর্ষদ নিরলসভাবে কাজ করছে। ভবিষ্যতেও সাফল্যের এ ধারা অব্যাহত রাখতে তিনি সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম