চাঁদপুর: ঢাকায় কনফিডেন্স গ্রুপ মাষ্টার্স কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধনী ম্যাচটি ড্র হয়েছে। এ টুর্নামেন্টে অংশ নিয়েছে দেশের ১২ টি ক্লাব। আয়োজনে ও ব্যাবস্থাপনায় রয়েছে সোনালী অতীত ক্লাব ঢাকা। টুর্নামেন্টের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন সাবেক ফুটবলার শেখ মোঃ আসলাম।
বুধবার ( ২৮ ডিসেম্বর ) প্রতিযোগিতার উদ্ধোধনী ম্যাচে দুপুর আড়াইটায় অংশ নেয় নারায়ণগঞ্জ সোনালী অতীত ক্লাব ও চাঁদপুর সোনালী অতীত ক্লাব। খেলাটি গোলশূন্যভাবে শেষ হয়। খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন চাঁদপুর দলের গোলকিপার আমিন মোল্লা।
বুধবার থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। খেলাগুলো অনুষ্ঠিত হচ্ছে ঢাকার মোহাম্মদপুর শারিরিক শিক্ষা কলেজ মাঠে।
বৃহস্পতিবার দুপুর ১ টায় চাঁদপুরের দলটি লড়বে সোনালী অতীত ক্লাব বগুড়ার সাথে।
উদ্ধোধনী ম্যাচে দু’দলই সাবেক ফুটবলারদের নিয়ে মাঠে নামেন। নারায়ণগঞ্জের সাবেক ফুটবলার গাউস, জাকির, স্বপন, সজীব সহ ঢাকার বিভিন্ন ক্লাবে খেলা নারায়নগঞ্জের সাবেক খেলোয়াড়রা চাঁদপুর দলের সাথে খেলতে নামেন। দু’ দলেরই খেলোয়াড়রা মাঠে আক্রমন ও পাল্টা আক্রমনের মাধ্যমে দশকদের খেলা উপহার দেন।
চাঁদপুর দলের খেলোয়াড়রা হলেন – কোচ বোরহান খান, টিম ম্যানেজার রোটারিয়ান কাজী মাইনুল হক জীবন, খেলোয়াড় : মনোয়ার চৌধুরী, গোলাম মোস্তফা বাবু, আমিনুল ইসলাম মোল্লা , নজরুল ইসলাম পিন্টু, আনোয়ার হোসেন মানিক, তপন চন্দ, জসিমউদদীন পাটওয়ারী, জাহাঙ্গীর পাটওয়ারী, ইউসুফ বকাউল, ওয়াহিদুর রহমান লাবু, সোহেল রানা সোহাগ, বিএম হারুনুর রশীদ, জাহাঙ্গীর গাজী, এমদাদ মজুমদার, আনোয়ার মাঝি, মশিউর রহমান, নুরুল আমিন আকাশ, আব্দুল হালিম তুহিন, গোলাম কাদের মুকুল, হানিফ বকাউল, মনোয়ার হোসেন, মফিজুল ইসলাম, ফারুক, জিন্নাহ ও আলমগীর।
ফম/এমএমএ/চৌইই/



