চাঁদপুর: বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারশন চাঁদপুর জেলা শাখার আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস ২০২৪ উপলক্ষে চাঁদপুরে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ অক্টোবর) বিকেলে চাঁদপুর সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে রেলি শুরু হয় শহর প্রদক্ষিণ করে আসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয়।
সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন, বাংলাদেশ আদর্শ শিক্ষা ফেডারশন চাঁদপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক মোঃ শাহ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ হারুন আল রশিদ এর পরিচালনায় আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ চাঁদপুর জেলা সহকারী সাধারন সম্পাদক মাওলানা আফসার উদ্দিন মিয়াজী, সাবেক ছাত্রনেতা শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন, মাধ্যমিক শিক্ষক পরিষদের জেলা নির্বাহী সদস্য মাহবুবে এলাহী।
সমাবেশে বক্তারা বলেন, পাঁচই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস সারা দেশে পালিত হয়। শিক্ষকদের ন্যায্য অধিকার মানসম্মত জীবন যাপনের নিশ্চয়তা, বৈষম্যহীন শিক্ষানীতি বাতিল, ইসলামী শিক্ষানীতি চালু, মাদ্রাসা শিক্ষকদের ন্যায্য অধিকার,শিক্ষকদের দশম গ্রেটে উন্নতি করন,মাধ্যমিক শিক্ষকদের সহকারী প্রধানদের সপ্তম গ্রেডে উন্নতি করন। প্রধানদের ষষ্ঠ গ্রেটে উন্নীত করন,পুরো শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ সহ বিভিন্ন দাবি নিয়ে কথা বলেন। সব মতের লোকদেরকে নিয়ে জাতীয় শিক্ষা কমিশন গঠন করতে হব।
ফম/এমএমএ/



