চাঁদপুরে ইজিবাইকের চাপায় শিশু নিহত

চাঁদপুর : চাঁদপুর সদরে দ্রুতগামী ইজিবাইকের চাপায় আহিল (৫) নামের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে।
সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়নের কাঠেরপুল নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত আহিল সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়নের আল-আমিনের ছেলে। আহিল এখনও স্কুলে ভর্তি হয় নি।
মা জান্নাতুল ও স্বজনরা জানায়, অন্যদিনের মতো আহিল বন্ধুদের সাথে খেলার জন্য ঘর থেকে বের হয়। রাস্তা পারাপার হওয়ার সময় হঠাৎ দ্রুতগামী একটি ইজিবাইক তাকে চাপা দিয়ে চলে যায়। পরে তাকে আশপাশের লোকজন আহত অবস্থায় উদ্ধার করে চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আনিসুর রহমান জানান, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই শিশুটি মৃত্যুবরণ করে।
হাসপাতাল কর্তৃপক্ষ চাঁদপুর সদর মডেল থানায় বিষয়টি অবহিত করলে এসআই লোকমান হোসেন ছুটে আসেন। পরে শিশুটির মরদেহ হাসপাতাল থেকে থানায় নিয়ে যেতে চাইলে শিশুর স্বজনরা মরদেহ নিয়ে চলে যাওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা  প্রদান করেন।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম