কচুয়ায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষ্যে মৎস্য চাষীদের মাঝে ক্রেস্ট প্রদান 

কচুয়া (চাঁদপুর): “রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের কচুয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ ২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে, র‍্যালি, আলোচনা সভা এবং সফল তিন মৎস্যচাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
রবিবার (১৬ই আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য অধিদপ্তরের যৌথ আয়োজনে
উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ খায়রুল আবেদীন স্বপন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি খায়রুল আবেদীন স্বপন বলেন,  দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে আধুনিক ও বিজ্ঞানসম্মত উপায়ে মাছ চাষে খামারিদের এগিয়ে আসার আহ্বান জানান। নিরাপদ ও আমিষের চাহিদা পূরণে মৎস্যচাষীদের সরকারিভাবে সব ধরনের সহযোগিতা প্রদান করা উচিত। কচুয়ার জলাশয়, খাল-বিল দখল ও দূষণমুক্ত রেখে প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্রগুলো রক্ষা করার ওপর বিশেষ জোর দেন। তিনি নদীমাতৃক বাংলাদেশের ঐতিহ্য টিকিয়ে রাখতে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত সচেতনা কামনা করেন।
মতবিনিময় সভায় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ আবু নাছিরের সভাপতিত্বে ও উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা জহিরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মাসুদ এলাহী সুবাস, উপজেলা কৃষিবিদ কৃষি কর্মকর্তা তপু আহমেদ,  কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম মৃধা প্রমুখ
অনুষ্ঠানের শুরুতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপনের নানা দিক তুলে ধরে বক্তব্য রাখেন অতিথিবৃন্দরা । আলোচনা সভা শেষে মৎস্য চাষে বিশেষ অবদান রাখায় সফল তিন মৎস্য খামারিদের মাঝে সম্মাননা সম্মারক ও পুরস্কার বিতরণ করা হয়।
এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/

উপজেলা করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম