কচুয়ায় আশ্রাফপুর ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন

কচুয়া (চাঁদপুর): বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা দাবি বাস্তবায়ন ও দলীয় সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার লক্ষ্যে কচুয়া উপজেলার ১২ নং আশ্রাফপুর ইউনিয়ন যুবদলের উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ আগস্ট) বিকেলে মাসনিগাছা উচ্চ বিদ্যালয় মাঠে কর্মী সম্মেলন প্রধান অতিথির বক্তব্য রাখেন,কেন্দ্রীয় বিএনপির সদস্য ও মহিলা দলের সহ-সভানেত্রী নাজমুন নাহার বেবী।

ইউনিয়ন যুবদলের সভাপতি মোশাররফ হোসেন মুন্সীর সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সহ-সভাপতি নজরুল ইসলাম তালুকদার ও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মাছুম ইকবালের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আনম এহছানুল হক মিলনের সমর্থিত উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক শাহজালাল প্রধান, উপজেলা বিএনপি সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম ফারুকী,আমিনুল ইসলাম মালেক, সাধারণ সম্পাদক মাসুদ এলাহী সুভাষ,কচুয়া উত্তর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মিয়াজী, যুগ্ম সাধারণ সম্পাদক সারফিন হোসাইন, মাহবুব আলম, মাসনিগাছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আমন উল্লাহ, পৌর বিএনপি সভাপতি মোঃ বিল্লাল হোসেন মজুমদার, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন সেলিম পাটোয়ারী,সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম কমিশনার, উপজেলা বিএনপি সদস্য ফজলুল হক,ইউনিয়ন বিএনপি হোসেন ইমাম, উপজেলা যুবদলের সভাপতি আব্দুস সালাম শান্ত, সাধারন সম্পাদক মো. হাবিবুন নবী সুমন, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহীন পাটোয়ারী,উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম রনি তালুকদার, সাধারণ সম্পাদক সম্রাট রইস উদ্দিন চৌধুরী, পৌর ছাত্রদলের সভাপতি মো.শরীফুল ইসলাম জাহিদ প্রমুখ।

বক্তব্য রাখেন, বিএনপি নেতা মান্নান পাটোয়ারী উপজেলা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক শাহ পরান, প্রচার সম্পাদক গাজী রুবেল হোসেন,সদস্য তৌহিদুল ইসলাম,উপজেলা ছাত্রদলের সদস্য সোহাগ মুন্সিসহ আরো অনেকে । এসময় বিএনপি,যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ফম/এমএমএ/

ইসমাইল হোসেন বিপ্লব | ফোকাস মোহনা.কম