শাহরাস্তি (চাঁদপুর) : বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন শাহরাস্তি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম।
মোঃ শাহ আলম ১৯৮৭ সালের ১ মার্চ শাহরাস্তি উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নের উল্লাশ্বর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মোঃ আলী আশরাফ পেশায় কৃষক ছিলেন এবং মাতা রাজিয়া বেগম গৃহিণী। নয় ভাই-বোনের মধ্যে তিনি সর্বকনিষ্ঠ।
তিনি বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন। পরে ঐতিহ্যবাহী পরানপুর ফাযিল মাদ্রাসা থেকে দাখিল, আলিম ও ফাযিল ডিগ্রি অর্জন করেন। কুমিল্লা আলিয়া মাদ্রাসা থেকে কামিল এবং কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ইসলামিক স্টাডিজ বিষয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্র্যাজুয়েট অব ইসলামিক স্টাডিজ (PGDIS) ডিগ্রি অর্জন করেন।
ছাত্রজীবন থেকেই সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় শাহ আলম বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন। ১৯৯৮-৯৯ সেশনে পরানপুর ফাযিল মাদ্রাসা শাখার সভাপতি, ২০০৪ সেশনে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ শাখায় সাথী, ২০০৫ সেশনে দৌলতপুর পশ্চিম উপশাখার সভাপতি এবং ২০০৬, ২০০৭ ও ২০০৮ সেশনে কালিরবাজার ইউনিয়ন শাখার সভাপতি ছিলেন।
এছাড়া ২০০৯ সেশনে অজিত গুহ কলেজ শাখার সভাপতি, ২০১০ সেশনে কুমিল্লা মহানগরীর সাহিত্য ও প্রকাশনা সম্পাদক, ২০১১-১২ সেশনে অর্থ সম্পাদক, ২০১৩ সেশনে সেক্রেটারি এবং ২০১৪-১৫ সেশনে কুমিল্লা মহানগরী সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৫ সেশনে ছাত্রশিবিরের কেন্দ্রীয় তথ্য সম্পাদক ও ২০১৬ সেশনে কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।
কর্মজীবনে তিনি ২০১৬ সালের ১ ডিসেম্বর থেকে ঐতিহ্যবাহী চাঁদপুর আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজে অধ্যাপনা করছেন।
রাজনৈতিক জীবনে ২০১৭ সালের ১ জানুয়ারি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য হিসেবে যোগদান করেন। একই বছরের ১ ফেব্রুয়ারি কর্মী এবং ২৬ অক্টোবর রুকন হিসেবে শপথ গ্রহণ করেন। ২০১৮ সালের ১ জানুয়ারি থেকে ২০২২ সালের ৩০ ডিসেম্বর পর্যন্ত চাঁদপুর শহর জামায়াতের আমীর হিসেবে দায়িত্ব পালন করেন।
পরবর্তীতে ২০২৩ সেশনে জেলা জামায়াতের প্রকাশনা বিভাগের দায়িত্ব, ২০২৪ সেশনে আদর্শ শিক্ষক ফেডারেশনের দায়িত্ব এবং ২০২৫-২০২৬ সেশনে আইবিডব্লিউএফের জেলা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ ২০২৭-২০২৮ সেশনের জন্য চাঁদপুর জেলা জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন তিনি।
আওয়ামী ফ্যাসিবাদ রুখতে জেলার সকল যুবশক্তিকে ঐক্যবদ্ব ভুমিকা রাখার আহবান জানিয়েছেন।
ফম/এমএমএ/


