শিক্ষকরাই জাতি গঠনের কারিগর: এমপি মমিনুল হক

হাজীগঞ্জে ২১ অবসরপ্রাপ্ত শিক্ষককে বিদায় সংবর্ধনা

চাঁদপুর: শিক্ষকরাই একটি জাতির ভবিষ্যৎ নির্মাণের প্রধান কারিগর। শিক্ষার্থীদের জ্ঞান ও নৈতিকতার শিক্ষা দিয়ে একজন শিক্ষক দেশ ও সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দীর্ঘ কর্মজীবনে শিক্ষার্থীদের আলোকিত করার কাজে নিয়োজিত অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে হবে।

শনিবার (৮ আগস্ট) বাদ আসর চাঁদপুরের হাজীগঞ্জে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি উপজেলা শাখার উদ্যোগে ২১ জন অবসরপ্রাপ্ত প্রধান ও সহকারী শিক্ষককে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য ইঞ্জি. মমিনুল হক।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি হাজীগঞ্জ উপজেলা শাখার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মো. তুহিন হায়দার। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মুহাম্মদ কামাল হোসাইন চৌধুরী।

এমপি মমিনুল হক বলেন, শিক্ষকতা শুধু একটি পেশা নয়, এটি একটি মহান দায়িত্ব। একজন শিক্ষক তাঁর জ্ঞান, অভিজ্ঞতা ও আদর্শের মাধ্যমে প্রজন্মের পর প্রজন্মকে গড়ে তোলেন।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম