হাজীগঞ্জ (চাঁদপুর): চাঁদপুরের হাজীগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ জুলাই) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. আকলিমা আক্তার পিয়ার সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাকিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিলন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আহমেদ ইমতিয়াজ, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. খালেকুজ্জামান শামীম প্রমূখ।
সভায় বিশ্ব জনসংখ্যা দিবসের তাৎপর্য, জনসংখ্যা ব্যবস্থাপনা এবং পরিবার পরিকল্পনা সেবার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
আলোচনা সভা শেষে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদান ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী, শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা, শ্রেষ্ঠ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, শ্রেষ্ঠ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
এ বছর শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদের প্রতিনিধি নির্বাচিত হন ২নং বাকিলা ইউনিয়ন পরিষদ। পক্ষে ক্রেস্ট ও সনদ গ্রহণ করেন ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিলন।
ফম/এমএমএ/



